স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে ক্লাব বিশ্বকাপে ঢুকতে চেয়েছিল বার্সা, ফিফা বলল ‘না’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ—ত্রয়ী শিরোপা জেতার পরও ২০২৫ ক্লাব বিশ্বকাপে জায়গা মেলেনি বার্সেলোনার। শেষ মুহূর্তে মেক্সিকান ক্লাব লিওন প্রতিযোগিতা থেকে বাদ পড়ায় সেই শূন্যস্থানে জায়গা পেতে ফিফাকে ফোন দিয়েছিল কাতালান ক্লাবটি। তবে ফিফা তাদের অনুরোধ ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

ক্লাব লিওনের মালিকানার জটিলতার কারণে ফিফা তাদের বিশ্বকাপ থেকে বাদ দেয়। একই গ্রুপের মালিকানাধীন অপর মেক্সিকান ক্লাব পাচুকার সঙ্গে মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকায় বহিষ্কারের সিদ্ধান্ত আসে। এই ফাঁকা জায়গায় বার্সা নিজেদের নাম প্রস্তাব করলেও, ফিফা অঞ্চলগত ভারসাম্য বজায় রাখতে কনকাকাফ অঞ্চলের অন্য দল এলএ এফসি-কে সুযোগ দেয়, যারা একটি প্লে-অফ ম্যাচে ক্লাব আমেরিকাকে হারিয়ে জায়গা পায়।

২০২৪–২৫ মৌসুমে বার্সেলোনা তিনটি ঘরোয়া শিরোপা জিতলেও ক্লাব বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আগে থেকেই জানিয়ে রেখেছিল, একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাব অংশ নিতে পারবে। ফলে স্পেন থেকে জায়গা পেয়েছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা বিশ্বকাপে অংশ নিয়ে পেতে পারে প্রায় ১৩৫ মিলিয়ন ইউরোর প্রাইজমানি!

বিশ্বকাপের টিকিট না পাওয়ায় মার্কিন মুলুকে ভক্তদের সামনে আসার পরিকল্পনায় ভাটা পড়েছে বার্সেলোনার। তবে ক্লাবটি এখন বিকল্প হিসেবে গ্রীষ্মকালীন এশিয়া সফরে যাচ্ছে, যেখানে তারা নিজেদের ব্র্যান্ড ও ফ্যানবেইজ আরও সম্প্রসারণ করতে চায়।

বিশ্বকাপের দরজায় কড়া নাড়লেও ফিরতে হয়েছে খালি হাতে। তবে মাঠের বাইরের এই ধাক্কা সামলে সামনে এগিয়ে যেতে চায় কাতালানরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X