স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

পর্তুগালের তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল ম্যানসিটি

রুবেন দিয়াস। ‍ছবি : সংগৃহীত
রুবেন দিয়াস। ‍ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন করে চুক্তি বাড়িয়েছেন পর্তুগালের তারকা ডিফেন্ডার রুবেন দিয়াস।

২০২০ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা ছেড়ে ৬ কোটি ২০ লাখ পাউন্ডে ম্যানসিটিতে যোগ দেন দিয়াস। ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি ছিল তার। সেই চুক্তি শেষ হওয়ার আগেই মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছেন এই পর্তুগিজ ডিফেন্ডার।

ক্লাবটির জার্সিতে বেশ সফল দিয়াস গত পাঁচ বছরে চারটি লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লীগ এবং এফএ কাপ জিতেছেন। নতুন চুক্তিতে উচ্ছ্বসিত দিয়াস বলেন, ‘আমি আসলেই অনেক খুশি। আমি এই ক্লাবকে অনেক ভালোবাসি। এটি এখন আমার বাড়ি। আমি ম্যানচেস্টার সিটির ভক্তদের ভালোবাসি।’

তিনি আরও বলেন, ‘এই ক্লাবের হয়ে জয় করা ট্রফি এবং এখানে খেলা ফুটবল সম্পর্কে চিন্তা করলে আমি অন্য কোথাও খেলার কথা কল্পনাও করতে পারি না।’

দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ ২০২০-২১ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন দিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আজ স্বর্ণের বাজারদর

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১০

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

১১

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

এক মাস আগে লিবিয়ায় আলমগীরকে হত্যা করে সন্ত্রাসীরা

১৩

উচ্ছেদ অভিযান চসিকের, দখল অভিযান হকারের

১৪

দুপুরের মধ্যে দেশের ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১৫

অ্যাপাচি হেলিকপ্টার ইস্যুতে জবাব দিল ইরান

১৬

ইতিহাসের এই দিনে

১৭

অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

১৮

কৃষক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

২০
X