স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৮:১৪ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতল মরক্কো

জাবিরির দুই গোলই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। ছবি : সংগৃহীত
জাবিরির দুই গোলই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। ছবি : সংগৃহীত

চিলির সান্তিয়াগোর রাতটা আফ্রিকান ফুটবলের ইতিহাসে অমর হয়ে থাকল। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে দুই গোল করে মরক্কোকে স্বপ্নের শিরোপা এনে দিলেন ইয়াসির জাবিরি। তার নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্বজয় করল উত্তর আফ্রিকার দেশটি, যারা এই যাত্রাপথে হারিয়েছে স্পেন, ব্রাজিল, ফ্রান্স—এবং অবশেষে ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে।

মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবির দল যেন লিখে ফেলল এক অনবদ্য রূপকথা। টুর্নামেন্টের শুরুতে যাদের কেউ ভাবেনি ফেভারিট হিসেবে, সেই দলই ধীরে ধীরে গড়ে তুলল নিজেদের জয়ের ফর্মুলা—দৃঢ় রক্ষণ, শৃঙ্খল আর প্রাণঘাতী পাল্টা আক্রমণ। আর এই সাফল্যের কেন্দ্রে ছিলেন দুই তরুণ তারকা—ওথমান মাম্মা ও ইয়াসির জাবিরি।

ফাইনাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মরক্কো। ১২তম মিনিটে জাবিরির দারুণ ফ্রি-কিকে এগিয়ে যায় আফ্রিকানরা। আর্জেন্টিনার গোলকিপার বারবি তখন বাঁচাতে গিয়ে ফাউল করে বসেন, আর সে সুযোগেই জাবিরি নিজেই নিখুঁত বাঁ পায়ের শটে বল পাঠান জালে।

২৯তম মিনিটে আসে দ্বিতীয় আঘাত। মাম্মার গতি ও দক্ষতায় ছিন্নভিন্ন হয় আর্জেন্টিনার রক্ষণ। তার পাস ধরে জাবিরি আবারও নিখুঁত ফিনিশিংয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপরও মরক্কো থেমে থাকেনি—তারা আর্জেন্টিনার প্রতিটি আক্রমণ ঠেকিয়েছে অসাধারণ দৃঢ়তায়।

দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিবর্তন আনেন আর্জেন্টিনার কোচ দিয়েগো প্লাসেন্টে; কিন্তু কাজ হয়নি। সিলভেত্তি ও আন্দ্রাদার শটগুলো বারবার থেমেছে মরক্কোর গোলরক্ষক গোমিসের হাতে। একসময় হতাশায় ভুগতে থাকে আলবিসেলেস্তেরা, আর মরক্কো তখন ক্রমে বুঝে নিচ্ছিল—ইতিহাস হাতের মুঠোয়।

শেষ বাঁশি বাজতেই বিস্ফোরিত হয় মরক্কোর উল্লাস। এক দশকের প্রচেষ্টা, যুব ফুটবলে ধারাবাহিক উন্নতি—সব মিলিয়ে আফ্রিকান ফুটবলের নতুন দিগন্ত উন্মোচিত হলো চিলির মাটিতে।

এই জয়ে মরক্কো শুধু একটি ট্রফি জেতেনি, তারা বদলে দিয়েছে ভবিষ্যতের ফুটবল মানচিত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X