বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

হৃদরোগে আক্রান্ত হয়ে অবসরের পথে অস্কার!

ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। ছবি : সংগৃহীত
ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলের আরেক বড় নাম হয়তো খুব তাড়াতাড়িই পাড়ি জমাবেন অবসরের পথে। সাবেক চেলসি তারকা অস্কারকে নিয়ে এখন গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো সাও পাওলো ক্লাবজুড়ে। মঙ্গলবার সকালে রুটিন মেডিকেল পরীক্ষার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এই মিডফিল্ডার—এরপর দ্রুত তাকে ভর্তি করা হয় আলবার্ট আইনস্টাইন হাসপাতালে।

সাও পাওলোর বার্রা ফুন্দা ট্রেনিং সেন্টারে মেডিকেল ফিটনেস পরীক্ষার সময়ই ঘটে বিপত্তি। ব্যায়াম সাইকেলে থাকা অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান অস্কার। উপস্থিত চিকিৎসক ও মেডিকেল টিম সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে পাঠান।

সেখানে তার ক্যাথেটারাইজেশন ও এমআরআই স্ক্যান করা হয়। বুধবার পরীক্ষার পূর্ণাঙ্গ ফল প্রকাশ হওয়ার কথা।

স্থানীয় গণমাধ্যম গাজেতা এস্পোর্তিভার খবর অনুযায়ী, প্রাথমিক রিপোর্টেই ইঙ্গিত মিলেছে হৃদযন্ত্র–সংক্রান্ত জটিলতার। ফলে অস্কার ও তার পরিবার এখন মারাত্মকভাবে আতঙ্কিত। চিকিৎসকের পরামর্শে তিনি নাকি অবসরের কথাও ভাবছেন, যেন কোনো বড় বিপর্যয় এড়ানো যায়—যেমনটা ঘটেছিল নাসিওনালের খেলোয়াড় হুয়ান ইস্কিয়েরদোর ক্ষেত্রে, যিনি ম্যাচ চলাকালেই হঠাৎ পড়ে গিয়ে পরে মারা যান হৃদরোগে।

সাও পাওলো সভাপতি জুলিও কাসারেস জানিয়েছেন, ‘ওই মুহূর্তে আমরা সবাই হতবাক হয়েছিলাম। কিন্তু আমাদের মেডিকেল টিম দ্রুত পদক্ষেপ নিয়েছে। অস্কার এখন স্থিতিশীল, কথা বলেছে, ভালোভাবে সাড়া দিচ্ছে। এখন শুধু পরীক্ষার ফলের অপেক্ষা। এই মুহূর্তে অস্কারের সুস্থতাই একমাত্র অগ্রাধিকার।’

এর আগেও কঠিন সময় পার করেছেন অস্কার। তিনটি কশেরুকায় ভাঙন তাকে দীর্ঘদিন মাঠের বাইরে রেখেছিল। এরপর ফেরার চেষ্টা করলেও কাফ ইনজুরিতে আবার ছিটকে যান। নভেম্বরের বিরতির পর করিন্থিয়ান্সের বিপক্ষে ফেরার আশাই ছিল—কিন্তু এখন সবই অনিশ্চিত।

ক্যারিয়ারের এক ভয়ংকর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ব্রাজিলিয়ান তারকা অস্কার। মাঠে ফেরার আশায় থাকা এই প্লেমেকার এখন হাসপাতালের বেডে, চিকিৎসার অপেক্ষায়। যদি সত্যিই তিনি অবসরের ঘোষণা দেন, তবে ফুটবল হারাবে এক অনন্য প্রতিভাকে—আর সাও পাওলো হারাবে তাদের সবচেয়ে অভিজ্ঞ সৈনিককে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X