কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

অস্কার জিতল ইরানি নির্মাতাদের তৈরি ‘ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবছর সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মের জন্য অস্কার জিতেছে ইরানি নির্মাতাদের তৈরি ‘ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস’। গতকাল (রোববার) স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসরে ২০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পুরস্কার জিতে নেয়।

‘ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস’ শর্ট অ্যানিমেশন মুভিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা হোসেইন মোলায়েমি এবং শিরিন সোহানি। এটি ইরানি ইনস্টিটিউট ফর দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন অ্যান্ড ইয়ং অ্যাডাল্টসের একটি প্রযোজনা।

ইরানের সংবাদমাধ্যম পার্সটিভি জানিয়েছে, অস্কারের এই বিভাগে এবারই প্রথম পুরস্কার জিতেছে ইরানি চলচ্চিত্র নির্মাতাদের তৈরি কোনো সিনেমা। অ্যানিমেশন সিনেমাটি এর আগে পোর্টল্যান্ড ফেস্টিভ্যাল অব সিনেমা এবং অ্যানিমেশন অ্যান্ড টেকনোলজিতে (পিএফসিএটি)-তে দুটি পুরস্কার জিতেছিল।

এছাড়া, এলএ শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, লেবু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ট্রিবিকা ফিল্ম ফেস্টিভ্যালে ব্যাপক প্রশংসা অর্জন করেছে ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’ ফিল্মটি।

এটি ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, অ্যানি অ্যাওয়ার্ডস, অ্যানেন্সি ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল, মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ক্লারমন্ড ফের্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একাধিক মনোনয়ন অর্জন করে বেশ প্রভাব ফেলেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X