তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

অস্কারের দৌড়ে দেশের ৫ সিনেমা

অস্কারের দৌড়ে দেশের ৫ সিনেমা। ছবি : সংগৃহীত
অস্কারের দৌড়ে দেশের ৫ সিনেমা। ছবি : সংগৃহীত

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশ থেকে পাঁচটি সিনেমা জমা পড়েছে।

অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অংশ নিতে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বানের নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়া সিনেমাগুলোর বিষয়টি নিশ্চিত করেছেন অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) অফিস থেকে ফরম সংগ্রহ ও জমাদানের মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকরা এ পাঁচটি ছবি জমা দিয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ তারিখ।

জমা পড়া পাঁচটি সিনেমা—

‘সাবা’ (পরিচালক: মাকসুদ হোসাইন; প্রযোজনা: ফিউশন পিকচার)

‘বাড়ির নাম শাহানা’ (পরিচালক: লীসা গাজী; প্রযোজনা: কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড)

‘নকশিকাঁথার জমিন’ (পরিচালক: আকরাম খান; প্রযোজনা: টিএম ফিল্মস)

‘প্রিয় মালতী’ (পরিচালক: শঙ্খ দাশগুপ্ত; প্রযোজনা: ফ্রেম পার সেকেন্ড)

‘ময়না’ (পরিচালক: মনজুরুল ইসলাম মেঘ; প্রযোজনা: জাজ মাল্টিমিডিয়া) এই পাঁচটি সিনেমা থেকে একটি সিনেমা বাছাই করে বাংলাদেশ থেকে ৯৮তম অস্কারে পাঠানো হবে।

একাডেমির নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) তত্ত্বাবধানে ড. মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’ মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করবে।

অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ জানান, পাঁচটি সিনেমা বিচার-বিশ্লেষণ করে সর্বসম্মতিক্রমে একটি ছবিকে অস্কারের জন্য মনোনীত করা হবে। আগামী ২৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচিত ছবির নাম ঘোষণা করা হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X