স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

‘স্পষ্ট’ করে অবসরের সময় জানিয়ে দিলেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছিলেন, খুব শিগগির ফুটবল ছাড়বেন তিনি। সে সময় নির্দিষ্ট করে না বললেও এবার স্পষ্ট করে জানিয়ে দিলেন কবে ফুটবল থেকে বিদায় নিচ্ছেন এই মহাতারকা।

২০২৬-এ ৪১ বছর বয়সে পা দেবেন রোনালদো। সবকিছু ঠিক থাকলে সেই বয়সে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামবেন তিনি। আর সেই বিশ্বকাপই হবে রোনালদোর শেষ বিশ্বকাপ। একই সঙ্গে যোগ করেন, শিগগির অবসর নেবেন বলতে এক-দুই বছরের মধ্যে অবসর নেওয়ার কথা বুঝিয়েছেন তিনি।

সৌদি আরবে চলমান ট্যুরিজম কনফারেন্সে সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে ভিডিও সংযোগে রোনালদো বলেন, ‘অবশ্যই আমার শেষ বিশ্বকাপ হবে। কারণ, তখন আমার বয়স হবে ৪১।’

বয়স অনেক হলেও এখনো ফুটবলকে বেশ উপভোগ করেন রোনালদো। তিনি বলেন, ‘এই মুহূর্তে দারুণ লাগছে। গোল করছি, নিজেকে এখনো দ্রুত, চটপটে মনে হয়। জাতীয় দলে খেলাটাও বেশ উপভোগ করছি।’

রোনালদো আরও যোগ করেন, “যখন বলছি ‘শিগগির’, তখন সত্যিই শিগগির। কারণ আমি ফুটবলের জন্য আমার সবকিছু উজাড় করে দিয়েছি। আমি ২৫ বছর ধরে খেলছি, অনেক রেকর্ড গড়েছি ক্লাব ও জাতীয় দলে। আমি গর্বিত। এখন শুধু মুহূর্তটা উপভোগ করতে চাই।”

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো আশা করছেন, আগামী বছর ষষ্ঠবারের মতো বিশ্বকাপে মাঠে নামবেন। যদিও এখনো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি পর্তুগাল। বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে হারাতে পারলেই রোনালদোদের নিশ্চিত হবে ২০২৬ বিশ্বকাপের জায়গা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X