স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদো ভক্তদের বড় দুসংবাদ

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

আর কিছুদিন পরই শুরু হবে ফিফা বিশ্বকাপ। রেকর্ড ষষ্ঠবারের মতো এই প্রতিযোগিতায় দেখা যাবে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কিন্তু তার আগেই ভক্তদের কপালে ভাঁজ পড়েছে। ধারণার চেয়েও যে বেশি গুরুতর তার হ্যামস্ট্রিং ইনজুরি। আল নাসর কোচ জর্জে জেসুসই নিশ্চিত করেছেন তা।

গত সপ্তাহে সৌদি প্রো লিগে আল ফায়হার বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে খুঁড়িয়ে মাঠ ছাড়েন রোনালদো। পর্তুগাল অধিনায়ক চিকিৎসার জন্য মাদ্রিদে চলে গেছেন।

৪১ বছর বয়সী ফেরার সময়সীমা জানায়নি আল নাসর। শনিবার নিওম এসসির বিপক্ষে হোম লিগ ম্যাচের আগে এনিয়ে তথ্য জানালেন জেসুস, ‘আগের ম্যাচে ক্রিশ্চিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। কিছু পরীক্ষানিরীক্ষার পর পরিষ্কার হওয়া গেছে, আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি গুরুতর এই ইনজুরি। তার বিশ্রামের সঙ্গে চিকিৎসাও করাতে হবে। ক্রিশ্চিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবে, অন্য খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে যেভাবে করে।’

ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের অধীনে চিকিৎসা নেবেন রোনালদো। এই মাসের শেষ দিকে পর্তুগালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে তার সুস্থতার আশা করা হচ্ছে। ২৮ মার্চ আজটেকা স্টেডয়িামে পর্তুগাল খেলবে মেক্সিকোর বিপক্ষে। ৩১ মার্চ আটলান্টায় তারা যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।

সৌদি প্রো লিগে শীর্ষ গোলদাতার তালিকায় রোনালদো তৃতীয় স্থানে। ২১ গোল করেছেন তিনি। ২৪ গোল করে সবার উপরে আল আহলির ইংলিশ ফরোয়ার্ড ইভান টনি। রোনালদোর দল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে। তাদেরকে এক পয়েন্টে পেছনে ফেলেছে আল আহলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১২

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৩

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৪

১১ রানে হারল বাংলাদেশ

১৫

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৬

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৭

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৮

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৯

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

২০
X