স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০২:২৭ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০২:২৯ এএম
অনলাইন সংস্করণ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

মুশফিকুর রহিম ও হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম ও হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার মুশফিকুর রহিমের শততম টেস্টকে ঘিরে পুরো দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে যে উচ্ছ্বাস, তার রেশ এবার ছড়াল ফুটবল অঙ্গনেও। সদ্য ভারতের বিপক্ষে জয়ের অন্যতম নায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী একটি ভিডিও বার্তায় মুশফিকের প্রতি জানালেন বিশেষ শুভেচ্ছা ও শুভকামনা।

ভিডিও বার্তায় হামজা বলেন, তিনি মুশফিককে দেশের অন্যতম কিংবদন্তি হিসেবে দেখেন এবং এমন একজন তারকা ক্রীড়াবিদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করেন। মুশফিকের শততম টেস্ট উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়ে হামজা আশা প্রকাশ করেন, এই বিশেষ ম্যাচটির স্মৃতি বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায় রচনা করবে। তিনি বলেন,

আসসালামু আলাইকুম মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তী আপনি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার ১০০ তম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ আগামীকাল সেরাটা হবে।

বাংলাদেশ ক্রিকেটে মুশফিকের দুই দশকের দীর্ঘ পথচলার মূল্যায়ন কেবল ক্রিকেটপ্রেমীরাই নয়—ফুটবল অঙ্গনেও সমানভাবে হচ্ছে, তার প্রমাণই যেন এই শুভেচ্ছা বার্তা। দেশের দুই বড় খেলাধুলা—ক্রিকেট ও ফুটবলের প্রতিনিধিদের এমন পারস্পরিক শ্রদ্ধা ও অভিনন্দন ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে। আগামীকাল তাই হামজার মতো সবারই প্রার্থনা মুশফিকের সেঞ্চুরি দেখা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

১০

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১৩

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

১৪

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

১৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৬

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

১৭

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

১৮

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

১৯

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

২০
X