মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ফুটসাল বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন ব্রাজিল

শিরোপা হাতে ব্রাজিলের মেয়েরা। ছবি : সংগৃহীত
শিরোপা হাতে ব্রাজিলের মেয়েরা। ছবি : সংগৃহীত

নারী ফুটসালের ইতিহাসে নতুন অধ্যায় লিখল ব্রাজিল। ফিফা নারী ফুটসাল বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা জিতেছে তারাই। রোববার ফিলিপাইনের পাসিগ সিটির ফিলস্পোর্টস অ্যারেনায় ফাইনালে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

ম্যাচের প্রথমার্ধের মাঝপথে এমিলির করা গোলেই এগিয়ে যায় ব্রাজিল। এরপর আর পেছনে তাকাতে হয়নি লাতিন আমেরিকার দলটিকে। দ্বিতীয়ার্ধে আমানদিনা ব্যবধান দ্বিগুণ করেন, আর ম্যাচ শেষের তিন মিনিট আগে ডেবোরা ভ্যানিনের গোল নিশ্চিত করে ব্রাজিলের ঐতিহাসিক জয়।

পুরো টুর্নামেন্টে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন এমিলি। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পাশাপাশি সাত গোল ও দুই অ্যাসিস্ট নিয়ে হন সর্বোচ্চ গোলদাতা। গোল্ডেন বল ও গোল্ডেন বুট—দুটো পুরস্কারই উঠেছে তার হাতে।

শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত ব্রাজিল কোচ উইলসন সাবোয়া বলেন, ‘আমি দারুণ খুশি। মেয়েরা অসাধারণ খেলেছে, কোচিং স্টাফ ছিল দারুণ। এই সাফল্য আমাদের দেশে ফুটসালকে আরও জনপ্রিয় করবে—স্কুল, ক্লাব ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে। ভবিষ্যতে এখান থেকেই আরও ভালো খেলোয়াড় ও কোচ বেরিয়ে আসবে।’

ফাইনালে হেরে রানার্সআপ হয় পর্তুগাল। সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনাল খেললেও শেষ পর্যন্ত ব্রাজিলের সামনে দাঁড়াতে পারেনি ইউরোপের দলটি।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেন ৫-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে। স্পেনের জয়ে দুই গোল করেন লরা কর্দোভা।

১৬ দিনের এই টুর্নামেন্টের সফল আয়োজনের মধ্য দিয়ে নারী ফুটসালের বিশ্বমঞ্চে নতুন যাত্রা শুরু হলো, যার প্রথম ট্রফি উঠল ব্রাজিলের হাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X