স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

কলকাতায় মেসি, জেনে নিন কখন কী করবেন

কলকাতায় পৌঁছেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
কলকাতায় পৌঁছেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

কলকাতায় পৌঁছেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৩টার দিকে কলকাতায় পা রাখেন তিনি। এর মধ্য দিয়ে শুরু হলো মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’।

শুক্রবার রাতে ফুটবলপ্রেমীদের উপচেপড়া ভিড় ছিল বিমানবন্দরে। গেট নম্বর চারের বাইরে মেসিকে একঝলক দেখার অপেক্ষায় ছিল সবাই। কড়া নিরাপত্তার মধ্যে তিনি কার্গো গেট দিয়ে গাড়ি করে হোটেলের উদ্দেশে রওনা হন। ১৪ বছর পর বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে নিজেদের শহরে দেখে উৎসবে মাতলেন ফুটবলপ্রেমীরা। বিমানবন্দর থেকে বেরিয়ে মেসি সোজা চলে যান হোটেলে।

মেসির ভারত সফরের সময় সূচি (বাংলাদেশ সময়)

১৩ ডিসেম্বর, কলকাতা সকাল ১০টা-১১টা: বিশেষ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ। সকাল ১১টা-১১.৪৫ মি.: ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন। সকাল ১১.৪৫-১১.৫৫ মি.: যুব ভারতী স্টেডিয়ামে আগমন। দুপুর ১২টা: শাহরুখ খানের স্টেডিয়ামে আগমন। দুপুর ১২.৩০ মি.: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও সৌরভ গাঙ্গুলির আগমন। দুপুর ১২.৩০-১টা: প্রীতি ম্যাচ উপভোগ ও অন্যান্য অনুষ্ঠান। দুপুর ২টা: হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা।

১৩ ডিসেম্বর, হায়দরাবাদ সন্ধ্যা ৭.৩০ মি.: রাজীব গান্ধী স্টেডিয়ামে সেভেন ভার্সেস সেভেন ম্যাচ (সঙ্গে থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী)। এরপর মিউজিক্যাল কনসার্ট।

১৪ ডিসেম্বর, মুম্বাই বিকেল ৪টা: ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার প্যাডেল কাপে অংশগ্রহণ। বিকেল ৪.৩০ মি.: সেলিব্রেটি ফুটবল ম্যাচ। বিকেল ৫.৩০ মি.: ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠান ও চ্যারিটি ফ্যাশন শো।

১৫ ডিসেম্বর, নয়াদিল্লি নির্ধারিত সময়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ। দুপুর ২টা: অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠান ও মিনার্ভা অ্যাকাডেমির খেলোয়াড়দের পুরস্কার প্রদান। সন্ধ্যা ৭টা: বিদায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ

হাম উপসর্গে ঝরল আরও ৮ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৩৯

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

১০

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

১১

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

১২

ফেনীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

১৩

ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল

১৪

বিশ্বকাপ শুরুর আগে জেনে নিন চমকপ্রদ ৫ তথ্য

১৫

৫ কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যা হ্রাস পাচ্ছে

১৬

বিশ্বকাপের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

১৭

লাইসেন্স ছাড়া ১৭ বছরে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়লেন পাইলট 

১৮

পদ্মায় স্পিডবোটের ইঞ্জিন লুট, যাত্রীকে কুপিয়ে জখম 

১৯

সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার

২০
X