স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে ইউরোপীয় ইউনিয়ন

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে ইউরোপীয় ইউনিয়ন। ছবি : সংগৃহীত
ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে ইউরোপীয় ইউনিয়ন। ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শন করেছেন। এ সময় বন্ধুত্ব ও অংশীদারিত্বের নিদর্শন হিসেবে বাফুফের পক্ষ থেকে মাইকেল মিলারকে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একটি জার্সি এবং ফেডারেশনের ক্রেস্ট উপহার দেওয়া হয়।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আলোচনাকে ফলপ্রসূ ও গঠনমূলক বলে বর্ণনা করা হয়। এসময় ফুটবল উন্নয়ন এবং ক্রীড়া কূটনীতির মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা এখানে এসেছি, বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে স্পন্সর করার সুযোগগুলো খতিয়ে দেখতে। আজকের আলোচনা ছিল প্রাথমিক। একই সঙ্গে আমাদের এই দেশের ইতিবাচক দিকগুলোর কথাও বলতে হবে- কিভাবে তরুণরা নিজেদের জন্য ক্যারিয়ার গড়ে তুলতে পারে। দেশ কিভাবে উন্নত ও এগিয়ে যেতে পারে এবং কিভাবে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়া দলগুলোর পেছনে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ সমর্থন গড়ে তুলতে পারে।’

আলোচনা শেষে রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তার প্রতিনিধিদল বাফুফে অ্যাস্ট্রো টার্ফ মাঠ পরিদর্শন করেন এবং সারা দেশে সব স্তরে ফুটবল প্রসারে গৃহীত কার্যক্রম ও সুবিধাগুলো পর্যবেক্ষণ করেন। বাফুফের পক্ষ থেকে আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলা এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করে যাওয়াার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১০

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১১

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১২

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৪

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৫

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৭

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৮

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৯

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

২০
X