স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

উত্তেজনার মধ্যেই আজ বাংলাদেশ-ভারতের আরেকটি ফাইনাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারতের ম্যাচ মানেই এখন বাড়তি উত্তেজনা। মাঠের লড়াইয়ের বাইরেও থাকে ভিন্ন এক আবহ। তবে সাম্প্রতিক সময়ে তার উত্তাপ বেড়েছে আরও বহুগুণ। নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আজ থেকে শুরু হওয়া বিশ্বকাপে তো প্রতিনিধিত্বই করছে না বাংলাদেশ, যা নিয়ে গোটা ক্রিকেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়।

এমন উত্তেজনার মধ্যে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। আর কিছুক্ষণ পরই ম্যাচটি অনুষ্ঠিত হবে। নেপালের পোখারায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

এক বছর আগের নাটকীয় ফাইনালের পর আবারও এই দুই দল শিরোপা নির্ধারণী ম্যাচে উঠেছে। ২০২৪ সালে ঢাকার কমলাপুরে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এরপর টাইব্রেকারেও ১১-১১ সমতা থাকায় বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এবারের টুর্নামেন্টে বাংলাদেশ বেশ আত্মবিশ্বাসী। গ্রুপপর্বেই ভারতকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। তাই ফাইনালেও জয়ের প্রত্যাশা উঁচু। বয়সভিত্তিক এ প্রতিযোগিতায় এই পর্যন্ত চারবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দুবার শিরোপা জিতেছে ভারত। তবে ২০২৪ সালে ঢাকায় আলোচিত ‘টসকাণ্ডের’ সেই ফাইনালে বাংলাদেশ এবং ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাউথ এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ২০২১ সালে এই ভারতকে হারিয়ে সেরা হয়েছিল লাল-সবুজের দলটি। তাই ফাইনালের অতীত পরিসংখ্যান এবং চলতি আসরের পারফরম্যান্সে ফেভারিট বাটলারের দলই।

এবারের আসরে এখনো পর্যন্ত কোনো গোল হজম করেননি আলপি আক্তার-মুনকি আক্তাররা। প্রতিপক্ষের জালে ১৮ বার বল পাঠিয়েছেন তারা। এর মধ্যে ভুটানকে হারিয়েছিলেন ১২-০ গোলে। এই মঞ্চে গোলের আলপনা আঁকছেন আলপি। সর্বোচ্চ সাত গোল করেছেন এ ফরোয়ার্ড। গোলপোস্টের নিচে ইয়ারজানও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। সবকিছু মিলিয়ে পঞ্চম শিরোপার পথে থাকা বাংলাদেশের জন্য ভারত বড় কোনো বাধা হওয়ার কথা নয়। তবে লড়াইটি ফাইনাল বলে বেশ সতর্ক বাংলাদেশ কোচ। দলের প্রধান কোচ পিটার বাটলার বলেন, মাঠের অবস্থা ভালো না হওয়ায় তারা অনুশীলন কম করার চেষ্টা করেছেন। তিনি জানান, খারাপ মাঠের কারণে কয়েকজন খেলোয়াড় চোট পেয়েছে। তাই তার সবচেয়ে বড় লক্ষ্য হলো একটি সুস্থ দল নিয়ে মাঠে নামা।

ভারত সম্পর্কে ভালো ধারণা আছে জানিয়ে বাটলার বলেন, ভারত দলে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। ফাইনালে জিততে হলে বাংলাদেশকে সেরা ফর্মে এবং সতেজ অবস্থায় খেলতে হবে। লক্ষ্য একটাই— ভারতকে আবারও হারানো। চোটের কারণে পুরো টুর্নামেন্টেই দল নিয়ে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে কোচকে। তার মতে, ফাইনালে রিজার্ভ বেঞ্চের শক্তিই বড় পার্থক্য গড়ে দিতে পারে। এর আগে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বাংলাদেশ ও ভারত দুবার ফাইনালে মুখোমুখি হয়েছে। ২০২১ সালে বাংলাদেশ ১-০ গোলে জয় পায়। পরের বছর দুদল যৌথ চ্যাম্পিয়ন হয়। এবার বাংলাদেশের সামনে সুযোগ এককভাবে শিরোপা জয়ের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X