স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হেক্সা জিতলেই ১২ কোটি ৩০ লাখ টাকার পুরস্কার ঘোষণা ব্রাজিলের

এবার কী পারবে শিরোপা পুনরুদ্ধার করতে। ছবি : সংগৃহীত
এবার কী পারবে শিরোপা পুনরুদ্ধার করতে। ছবি : সংগৃহীত

সবশেষ কবে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল? ২৪ বছর আগে! ২০০২ সালের বিশ্বকাপের আসরে সবশেষ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। নতুন শতাব্দীর প্রথম চ্যাম্পিয়নের পাশাপাশি বিভিন্ন কারণে সেই আসর স্মরণীয় হয়ে আছে সেলেসাওদের। এরপর সময় গড়ালেও সোনালী ট্রফিটি আর ছুঁয়ে দেখা হয়নি ব্রাজিলের। বিশ্বের বিভিন্ন লিগে দেশটির ফুটবলাররা দাপট দেখালেও হেক্সা মিশনে বারবার হোঁচট খেতে হচ্ছে তাদের।

আগামী জুনে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। এবার কী পারবে হেক্সা মিশন পূরণ করতে? তা বলবে সময়। তবে বিশ্বকাপ শুরুর আগেই বোনাস ঘোষণা দিয়ে চমকে দিয়েছে ব্রাজিল। যদি তারা শিরোপা জেতে তাহলে খেলোয়াড়রা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কাছ থেকে ৫২ লাখ রিয়াল পাবে, বাংলাদেশি মুদ্রায় যা ১২ কোটি ৩০ লাখ টাকা। এই তথ্য এসেছে এস্তাদাও পত্রিকার সাংবাদিক মার্সেল রিজ্জোর কাছ থেকে। খেলোয়াড়রা যুক্তরাষ্ট্র সফরের আগেই সিবিএফ-এর সঙ্গে তাদের চুক্তি চূড়ান্ত হবে।

এবারই প্রথম নয়, এর আগের আসরগুলোতেও প্রায় একই পরিমাণ আর্থিক পুরস্কারের চুক্তি হয়েছিল খেলোয়াড় ও কনফেডারেশনের মধ্যে। ষষ্ঠ ট্রফিতে চোখ রেখে আগামী ১ জুন দেশ ছাড়বে জাতীয় দল। গত বছরই আনচেলত্তির বোনাস নির্ধারণ করা হয়েছে। তিনি আসন্ন বিশ্বকাপ জিতলে ৩ কোটি রিয়াল পাবেন। এমনিতে জাতীয় দলের কোচ হিসেবে প্রতি মাসে ৫০ লাখ রিয়াল পান এই ইতালিয়ান।

ফিফার প্রাইজমানি অনুযায়ী ব্রাজিল বিশ্বকাপ জিতলে পাবে প্রায় ৫ কোটি রিয়াল। আগামী ১৩ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সেলেসাওরা। পরের দুটি ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে ১৯ ও ২৪ জুন।

ব্রাজিল তাদের পঞ্চম ও শেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। এরপর বিশ্বকাপে তাদের সেরা সাফল্য ছিল ২০১৪ সালের সেমিফাইনাল। ওই ম্যাচে জার্মানির কাছে সাত গোল খেয়েছিল তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনি গুলি করলে আমরা কী এখানে বসে থাকব? বিএসএফকে কড়া জবাব বিজিবির

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ ৪ জনের রায় শিগগিরই

কোন পেশার মানুষ সবচেয়ে দ্রুত চাকরি ছাড়েন?

তামিমার সাবেক স্বামীর প্রতিক্রিয়া / তারা অত্যন্ত ক্ষমতাধর, বড় বড় জায়গায় লিংক আছে

আন্তর্জাতিক বাজারে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

খালাস পেয়ে নাসির হোসেনের প্রতিক্রিয়া

বাউফলে ‘ছাত্র সংগঠনের কর্মীদের’ মদ পানের ভিডিও ভাইরাল

নাসির-তামিমার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বাদীপক্ষ

যে ৩ সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো 

পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু / সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

১০

নো ম্যান্স ল্যান্ডে বৃদ্ধকে রেখে গেল বিএসএফ

১১

জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

১২

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

১৩

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

১৪

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

১৫

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

১৬

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

১৭

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

১৮

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

১৯

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

২০
X