বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ১৩ লাখ টাকা

বিশ্বকাপের টিকিট। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের টিকিট। ছবি : সংগৃহীত

আগামী ১১ জুন শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ। ফাইনাল হবে ১৯ জুলাই। তার আগে ফাইনালের টিকিটের দাম দেখে আঁতকে উঠেছেন সমর্থকরা। সেখানে প্রত্যেক ক্যাটাগরির টিকিটের দাম অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। আকাশছোঁয়া দাম ও জটিল বিক্রি প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল সমর্থকরা।

ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম ছাড়িয়েছে প্রায় ১০ হাজার ৯৯০ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ ৪৫ হাজার। বাংলাদেশ তো বটেই, বিশ্বের বেশিরভাগ দেশের কাছেই এই দাম অত্যন্ত চড়া। জানা গিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি এবং আয়োজক মেক্সিকোর ম্যাচগুলির টিকিটেও বেড়েছে দাম।

এখানেই শেষ নয়। ফাইনালের দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম বেড়ে ৬ লাখ ৮৭ হাজার টাকা। তৃতীয় বিভাগের দাম ৫ লাখ ৩৯ হাজার টাকা। ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করছে। যা সাধারণ সমর্থকদের ক্ষোভ আরও বাড়িয়েছে। এই নীতির বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)। বুধবার রাতে গ্রুপ পর্বের ৭২টি ম্যাচের মধ্যে ১৭টি ম্যাচের টিকিট ছেড়েছিল ফিফা। নকআউট ম্যাচের টিকিট এখনও ছাড়া হয়নি।

কেবল মূল্যবৃদ্ধিই নয়, টিকিট বিক্রির প্রক্রিয়াও প্রশ্নের মুখে। লটারি পদ্ধতি ও ‘ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ’ ব্যবস্থার কারণে লাখ লাখ সমর্থক অনলাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও টিকিট পাননি। অভিযোগ উঠেছে, বহু ইউজার ভুল কিউ-তে চলে গেছেন বা তারা প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়েছেন।

এক আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, ‘লাস্ট-মিনিট সেলস ফেজ’-এর লিঙ্কে ক্লিক করেও অনেক সমর্থক সঠিক পেজে ঢুকতেই পারেননি। ফলে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অসংখ্য ফুটবলপ্রেমী।

সোশ্যাল মিডিয়ায় এক সমর্থক মন্তব্য করেছেন, ‘এই দামে সাধারণ মানুষের পক্ষে বিশ্বকাপ দেখা সম্ভব নয়। বিশ্বকাপ এখন শুধুই ধনীদের ইভেন্ট।’ অন্য এক ক্ষুব্ধ সমর্থকের মন্তব্য, ‘ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পেলাম না। তার ওপর হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে! এটা তো চরম বিশৃঙ্খলা।’

বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের টিকিটের দামও আকাশছোঁয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১০

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১১

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১২

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৩

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৪

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৫

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৬

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৭

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৮

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৯

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X