বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

তবে কি সুলিভান ব্রাদার্সকে হারাতে চলেছে বাংলাদেশ?

রোনান ও ডেক্লান সুলিভান। ছবি : সংগৃহীত
রোনান ও ডেক্লান সুলিভান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফুটবলে থিতু হওয়ার সুযোগ রেখে বাংলাদেশে এসেছেন সুলিভান ব্রাদার্স। রোনান সুলিভান ও ডেক্লান সুলিভানকে নিয়ে ভক্তরা আশার বীজ বুনছে। অনূর্ধ্ব-২০ দলের হয়ে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে অভিষিক্ত হয়েছেন রোনান ও ডেক্লান। রোনানকে নিয়ে সবাই উচ্ছ্বাসে ভাসলেও ডেক্লান যেন হতাশার আরেক নাম।

গ্রুপ পর্বে ডেক্লানকে বসিয়ে রাখেন কোচ মার্ক কক্স। প্রবল সমালোচনার মুখে নেপালের বিপক্ষে সেমিফাইনালে তাকে মাঠে নামান কক্স। ৮৬ মিনিটে নেমে অতিরিক্ত সময় খেলার সুযোগ পান ১০ মিনিটের একটু বেশি। নিজের ঝলক দেখাতে ভোলেননি ডেক্লান। তার পারফর‌ম্যান্স দেখে ভক্তদের চাওয়া ফাইনালে যেন প্রথম একাদশে রাখা হয়।

ভক্তদের মতো হতাশা প্রকাশ করেছেন সুলিভান পরিবার। তাদের হতাশার কথা কালবেলার সঙ্গে শেয়ার করেছেন ফুটবল অ্যাক্টিভিস্ট ও সেইভ বাংলাদেশ ফুটবলের এডমিন দ্বীন মোহাম্মদ। অরিজিন ফুটবলারদের দেশে আনতে কাজ করে যাচ্ছে সেইভ বাংলাদেশ ফুটবল।

কালবেলাকে দ্বীন মোহাম্মদ বলেন, ‘অবশেষে দুজনের অভিষেক হয়েছে দেশের জার্সিতে। বর্তমান যে পরিস্থিতি, তা নিয়ে তার পরিবার বেশ হীন্যমনতায় ভুগছে। এসব নিয়ে সাফার করছে তারা। তারা অনেক কিছু ম্যানেজ করে খেলার প্রত্যাশা নিয়ে বাংলাদেশে এসেছিল। কিন্তু, তা পরিবার ইতিবাচক কিছু পাচ্ছে না। যেখানে তারা দুজন একই ক্লাবে একসঙ্গে স্টার্ট করে, বোঝাপড়াও ভালো। তার পরিবার আশাহত।’

সুলিভান ব্রাদার্সের আরও দুজন কাভান ও কুইন সুলিভান খেলছেন যুক্তরাষ্ট্রে। লিগ পর্যায়ে লিওনেল মেসির বিপক্ষে খেলারও অভিজ্ঞতা আছে তাদের। সেই পরিবারের সন্তান হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক দলে ডেক্লানের বসে থাকা মেনে নিতে পারছে না তাদের পরিবার। বিকল্প সিদ্ধান্তের কথাও ভাবছেন। যা হলে আখেরে ক্ষতি হবে দেশের ফুটবলের।

ভক্তদের চাওয়া পূরণ হয়নি টুর্নামেন্টের ফাইনালেও। ভারতের বিপক্ষে যে শুরুর একাদশে নেই ডেক্লান। তা নিয়েও চরম হতাশা প্রকাশ করেছেন নেটিজেনরা। সেইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভও প্রকাশ করছেন ভক্ত-সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X