কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে আর্জেন্টিনাকে এগিয়ে রাখার কারণ জানালেন ভিনিসিয়ুস জুনিয়র

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের দ্বৈরথ বরাবরই উত্তেজনাপূর্ণ। মাঠের এই চিরপ্রতিদ্বন্দ্বিতার মাঝেও একে অপরের শক্তিমত্তার স্বীকৃতি দিতে কার্পণ্য করেন না দুই দেশের ফুটবলাররা। এবার বিশ্বকাপের আগে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রশংসা করলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ সামনে রেখে এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের আসরের অন্যতম শক্তিশালী দল।

তার মতে, দলীয় আত্মবিশ্বাস, ধারাবাহিক পারফরম্যান্স ও অভিজ্ঞতার কারণে লিওনেল স্কালোনির দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

ভিনিসিয়ুস বলেন, আর্জেন্টিনা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। তারা জানে কীভাবে বড় ম্যাচ জিততে হয়। বিশেষ করে মেসি এখনো এমন একজন ফুটবলার, যিনি এক মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

৩৮ বছর বয়সেও মেসির প্রভাব নিয়ে মুগ্ধ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার ভাষায়, মাঠে মেসি কী করবেন, সেটা আগে থেকে বোঝা প্রায় অসম্ভব। তার এই অনিশ্চয়তাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শক্তি স্বীকার করলেও নিজের লক্ষ্য থেকে সরে যাচ্ছেন না ভিনিসিয়ুস। ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা ব্রাজিলে ফেরানোর স্বপ্ন দেখছেন তিনি।

নতুন কোচিং ব্যবস্থার অধীনে দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ব্রাজিল। আর সেই অভিযানে আক্রমণভাগের অন্যতম বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে ভিনিসিয়ুসকে।

আসন্ন বিশ্বকাপে ব্রাজিল খেলবে ‘গ্রুপ সি’-তে। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সেলেসাওরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১০

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১১

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১২

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৩

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১৪

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১৫

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১৬

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৮

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৯

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

২০
X