কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১০:৫০ এএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

প্রথম অনুশীলনে ঘাম ঝরালেন রোনালদো

অনুশীলনে ব্যস্ত ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
অনুশীলনে ব্যস্ত ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগাল জাতীয় দলের প্রথম অনুশীলন সেশনের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন পর্তুগাল অধিনায়ক।

ছবিতে দেখা যায়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতিতে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ৪১ বছর বয়সী এই তারকা।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন রোনালদো। ২০০৬ সালে বিশ্বকাপ অভিষেকের পর থেকে তিনি টানা ছয়টি আসরে খেলার অনন্য রেকর্ড গড়তে চলেছেন।

তবে বিশ্বকাপই একমাত্র বড় ট্রফি, যা এখনো তিনি অর্জন করতে পারেননি। তাই এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন পর্তুগিজ মহাতারকা।

বর্তমান নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে খেলবে। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৭ জুন মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X