

তিন দেশ মিলিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা। আজ সকালে হয়েছে দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্র ম্যাচ। প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে যথাক্রমে মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া।
আজ শুক্রবার রাতেই মাঠে নামছে বিশ্বকাপের আরেক আয়োজক দেশ কানাডা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে কানাডা-বসনিয়ার ম্যাচটি। বিশ্বকাপের তৃতীয় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস এবং সময় টেলিভিশন।
এদিকে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে আজ।
ফুটবল খেলা সরাসরি
ফিফা বিশ্বকাপ
কানাডা-বসনিয়া
রাত ১টা, সরাসরি বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি
ক্রিকেট খেলা সরাসরি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
ইংল্যান্ড-শ্রীলঙ্কা
রাত ১১টা ৩০মিনিট
সরাসরি, স্টার স্পোর্টস ১