মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৪:২৭ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

গোলশূন্যে শেষ বাংলাদেশ-কুয়েত ম্যাচের প্রথমার্ধ 

সেমিফাইনালে টসের মুহূর্ত। ছবি: সংগৃহীত
সেমিফাইনালে টসের মুহূর্ত। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে শনিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে লড়ছে বাংলাদেশ ও কুয়েত। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ব্যবধানে।

ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই জামাল ভুঁইয়ার দল এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু আগের দুই ম্যাচে গোল পাওয়া শেখ মোরসালিন সহজ সুযোগ হাতছাড়া করেন। মাঠের ডানপ্রান্ত ধরে সতীর্থের কাছ থেকে পাওয়া বল কুয়েত গোলরক্ষকের হাতে শট নেন মোরসালিন। পরবর্তীতে আবারও ফিরতি বল পান এই স্ট্রাইকার। তবে এবার শট ঠিকমতো না নিতে পারায় গোলবারের অনেক বাইরে দিয়ে বল চলে যায়।

এরপরই অবশ্য কর্নার থেকে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করেছিল কুয়েত। কিন্তু গোললাইনে দারুণ সেভ করেন বাংলাদেশ দলের লেফট-ব্যাক ইসা ফয়সাল। ৩০ মিনিটে কুয়েতের আল রশিদির শট বাংলাদেশ গোলকিপার আনিসুর রহমান দারুণভাবে আটকেছেন। ফিরতি বল ক্লিয়ার করেন ইসা ফয়সাল। প্রথমার্ধের শেষ দিকে আরেকবার বাংলাদেশকে বাঁচিয়েছেন আনিসুর।। প্রথমার্ধে দুবার কুয়েতের সামনে বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশের গোলকিপার। ৪০তম মিনিটে আবার হলুদ কার্ড দেখেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া।

পুরো প্রথমার্ধেই শক্তিশালী কুয়েতের সাথে সমান তালে লড়েছে বাংলাদেশ। কিছু সহজ সুযোগ মিস না করলে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারত লাল-সবুজেরা

এরআগে ম্যাচের একাদশে এক পরিবর্তন এনে গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশ সাজিয়েছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ভুটানের বিপক্ষে ডিফেন্ডার তারিক কাজী ইনজুরির কারণে খেলতে পারেননি। ইনজুরি কাটিয়ে সেমিফাইনালে তারিক তার পুরনো পজিশনেই খেলছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X