কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে তিন দিনব্যাপী খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদন

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে তিন দিনব্যাপী খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি : সৌজন্য
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে তিন দিনব্যাপী খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি : সৌজন্য

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশের স্মারক হিসেবে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে তিন দিনব্যাপী শোকবই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গত ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচি চলে।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার সদস্য, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, কুয়েত সরকারের প্রতিনিধি এবং কুয়েতে বসবাসরত গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন।

কূটনীতিকরা শোক বইয়ে স্বাক্ষরকালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগত অতিথিদের স্বাগত জানান এবং তাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত শোকবই স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনে দূতাবাসের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর সহানুভূতি প্রকাশ করে কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহসহ দেশটির জাতীয় নেতারা ইতোপূর্বেই বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে সরকারি শোকবার্তা পাঠিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১০

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

১১

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১৩

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১৪

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

১৫

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১৭

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১৮

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১৯

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

২০
X