বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৭:৫৬ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মার্টিনেজকে যে উপহার দিলেন মাশরাফী

মাশরাফীর মেয়েকে অটোগ্রাফ দিচ্ছেন মার্টিনেজ। ছবি : সংগৃহীত
মাশরাফীর মেয়েকে অটোগ্রাফ দিচ্ছেন মার্টিনেজ। ছবি : সংগৃহীত

সাধারণত বাংলাদেশের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলাররা খুব একটা আসেন না। আজ অনেকদিন পর এক বিশ্বচ্যাম্পিয়নের পা পড়ল বাংলার মাটিতে। সোমবার ভোরে ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় পা রাখেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। খুবই সংক্ষিপ্ত এই সফরে তার সান্নিধ্য পেয়েছেন খুব কমসংখ্যক লোক, যার মধ্যে বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজাও রয়েছেন।

ঢাকায় এমি মার্টিনেজের সংক্ষিপ্ত সফরের একটি অংশ ছিল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার্সের কার্যালয়ে মাশরাফী বিন মুর্তজার সঙ্গে সাক্ষাৎ পর্ব। বাংলাদেশের তরুণ সমাজের আইকন হিসেবে মাশরাফীকে আমন্ত্রণ জানানো হয় এই আয়োজনে। দেশের এই ক্রিকেট নায়ক আবার আর্জেন্টিনার ভক্ত। দুই সন্তানকে সঙ্গী করে তিনি গিয়েছিলেন এই অনুষ্ঠানে।

বাচ্চাদের নিয়ে মার্টিনেজের সঙ্গে ছবি তুলেছেন নড়াইল এক্সপ্রেস, আর্জেন্টাইন তারকাকে উপহার হিসেবে দিয়েছেন নিজের পরা বাংলাদেশ দলের একটা জার্সিও।

মাশরাফী যখন নেক্সট ভেঞ্চার্সের কার্যালয়ে যান, তখন প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা সাক্ষাৎকার নিচ্ছিলেন মার্টিনেজের। সাক্ষাৎকার শেষে সেখানে উপস্থিত নেক্সট ভেঞ্চার্সের শীর্ষ কর্তা বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মাশরাফীর সঙ্গে মার্টিনেজের পরিচয় করিয়ে দেন। পরে আর্জেন্টাইন তারকাকে ঘুরিয়ে দেখান নেক্সট ভেঞ্চার্সের কার্যালয়।

মাশরাফী-মার্টিনেজ কয়েক মিনিটের কথোপকথনও হয়েছে সেখানে। সে রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা শুনুন মাশরাফির মুখ থেকেই, ‘ইন্টারভিউ নেওয়ার পর পলক ভাই আমাকে ওর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ওকে বললেন, আমি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। এটা শুনে মার্টিনেজ বলল, বাংলাদেশে তো ক্রিকেট অনেক জনপ্রিয়। আমি বললাম, ক্রিকেট এখানে এক নম্বর খেলা, তবে এ দেশের মানুষ ফুটবলও অনেক পছন্দ করে।’

মাশরাফী নিজে এবং তার দুই সন্তানও আর্জেন্টিনা দলের অন্ধ ভক্ত। বিশ্বকাপের সময় সন্তানদের সঙ্গে নিজেও আর্জেন্টিনার জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ছবি, ভিডিও দিয়েছেন। মার্টিনেজকে সেটাও জানিয়েছেন মাশরাফি, ‘ওকে বলেছি আমি আর্জেন্টিনার ভক্ত। আমার একটা ভিডিও দেখালাম, বললাম বাংলাদেশে আর্জেন্টিনার তুমুল জনপ্রিয়তা, অনেক ভক্ত।’

মার্টিনেজের কাছ থেকে এরপর অটোগ্রাফ নিয়েছে মাশরাফির সন্তানেরা, ছবি-সেলফি তুলেছে। মাশরাফির মেয়ে হুমায়রা তাকে উপহার দিয়েছে বাবার পরা বাংলাদেশ ক্রিকেট দলের একটা জার্সি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X