স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

স্পিড স্কেটিংয়ে জোড়া স্বর্ণপদক জিতলেন পৃথিবী

সাফল্যের গল্প বুনেছে নাবীয়ুন ইসলাম পৃথিবী । ‍ছবি : সংগৃহীত
সাফল্যের গল্প বুনেছে নাবীয়ুন ইসলাম পৃথিবী । ‍ছবি : সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর স্পিড স্কেটিংয়ের আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে সাফল্যের গল্প বুনেছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। এই সাফল্যের কারিগর বগুড়ার সন্তান নাবীয়ুন ইসলাম পৃথিবী, যিনি একাই জিতেছেন দুটি স্বর্ণপদক।

চীনের জিনজিয়াং রাজ্যের কারামাই শহরে অনুষ্ঠিত ‘বেল্ট অ্যান্ড রোড চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্ট’-এ বাংলাদেশের স্কেটাররা দুটি স্বর্ণপদকসহ মোট ৪টি পদক জয় করে ৩০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে।

ওয়ার্ল্ড এশিয়া স্কেটিং এবং চায়না রোলার স্কেটিং ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় নাবীয়ুন ইসলাম পৃথিবীর পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। ১১ ও ১২ অক্টোবর রচিত হওয়া এই সাফল্যের মধ্য দিয়ে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ইতিহাসে এক সেরা অধ্যায় যুক্ত হলো। জুনিয়র-এ গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা নাবীয়ুন প্রথম দিনে ৫০০ মিটার স্পিড রেসে এবং দ্বিতীয় দিনে ১০০০ মিটার স্প্রিন্ট রেসে প্রথম স্থান অধিকার করে জোড়া স্বর্ণপদক অর্জন করেন।

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘নাবীয়ুন ইসলাম পৃথিবী চীনে বেল্ট অ্যান্ড রোড এশিয়ান রোলার স্কেটিং প্রতিযোগিতায় অবিশ্বাস্য দক্ষতায় পারফর্ম করেছে। এই জয় শুধু বাংলাদেশের নয়, এটি এশিয়ার রোলার স্কেটিং ইতিহাসেও এক মাইলফলক।’

নাবীয়ুনের জোড়া স্বর্ণপদক ছাড়াও বাংলাদেশ দলের হয়ে অংশ নেওয়া আতাহার শিহাব অদিত আরও দুটি রৌপ্য পদক জেতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X