স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব

শুরু হয়েছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। ছবি : সংগৃহীত
শুরু হয়েছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। ছবি : সংগৃহীত

শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। দেশের ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডিকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পুরুষ বিভাগের ১২টি এবং নারী বিভাগের ৭টি দল।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে শেষ হওয়া জেলা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা দলগুলো এই মূল পর্বে সরাসরি সার্ভিসেস দলগুলোর মুখোমুখি হচ্ছে।

বিকেলে চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির।। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগসহ ফেডারেশনের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে মো. সেলিম ফকির বলেন, ‘দেশের ৫২টি ফেডারেশনের মধ্যে কাবাডির পারফরম্যান্স নিঃসন্দেহে প্রশংসনীয়। জাতীয় খেলা হিসেবে কাবাডিকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য। কাবাডির এই অগ্রযাত্রায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর ২০টি ইভেন্ট সম্পন্ন করেছে। আমাদের মেয়েরা বিশ্ব র‌্যাংকিংয়ে এখন তৃতীয় স্থানে রয়েছে, যা দেশের জন্য বড় গৌরব। ইরান ও বাহরাইনের আন্তর্জাতিক আসর থেকে আমরা পদক জয় করেছি। এভাবে চললে কাবাডি তার হারানো ঐতিহ্য পুরোপুরি ফিরে পাবে।

উদ্বোধনী দিনে পুরুষ বিভাগের প্রথম ম্যাচে মাঠে নামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং টাঙ্গাইল জেলা। ম্যাচে বিজিবি একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ৫৯-২৫ পয়েন্টের বড় ব্যবধানে টাঙ্গাইলকে পরাজিত করে।

অন্যদিকে নারী বিভাগের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপির মুখোমুখি হয়েছিল রাঙ্গামাটি জেলা। এই ম্যাচে আনসার ৬৬-৯ পয়েন্টের বিশাল ব্যবধানে জয়লাভ করে তাদের শক্তিমত্তার জানান দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X