ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

৭ বছর পর জাতীয় কাবাডি

কাবাডি খেলা। পুরোনো ছবি
কাবাডি খেলা। পুরোনো ছবি

পুরুষদের সিনিয়র কাবাডি জাতীয় চ্যাম্পিয়নশিপ সর্বশেষ আলোর মুখ দেখেছিল ২০১৮ সালে। প্রায় ৭ বছরের বন্ধ্যত্ব ঘুচবে এবার—পুরুষদের সঙ্গে নারী বিভাগে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘তারুণ্যের উৎসব’ দ্বিতীয় পর্বের সূচনায় আসরটি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

কিন্তু তারুণ্যের উৎসবে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া শাখা থেকে জানানো হয়েছে, ‘তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশন থেকে কর্মসূচি চাওয়া হয়েছিল। তারুণ্যের উৎসবের উদ্দেশ্য দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করা। সে দৃষ্টিকোণ থেকে তারুণ্যের উৎসবে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনে তো কোনো বাধা থাকার কথা নয়।’

২৬ জুলাই শুরু হওয়ার কথা নারী ও পুরুষ দুই বিভাগের জাতীয় চ্যাম্পিয়নশিপ। এজন্য সংশ্লিষ্ট দলগুলোকে ১৫ জুলাইয়ের মধ্যে নিজস্ব প্যাডে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে এক হাজার টাকা অ্যাফিলিয়েশন ফি প্রদান করতে হবে।

গত কয়েক বছর ঘরোয়া লিগও আয়োজিত হয়নি। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ কালবেলাকে বলেন, ‘আপনি লক্ষ্য করলে দেখবেন, ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে নানা প্রতিযোগিতার পাশাপাশি বয়সভিত্তিক কার্যক্রমের ব্যস্ততাও রয়েছে আমাদের। এ অবস্থায় চাইলেও বাংলাদেশ কাবাডি ফেডারেশন সবগুলো প্রতিযোগিতা আয়োজন করতে পারবে না। এ জন্য সময়ের প্রয়োজন। নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্রমান্বয়ে সবগুলো প্রতিযোগিতাই আয়োজন করা হবে। বার্ষিক সূচি অনুসরণ করেই হবে সব আয়োজন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X