ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় কাবাডির পদ্মা জোন

পুরুষ ও নারী বিভাগে চ্যাম্পিয়ন বগুড়া

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে পদ্মা জোনের পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বগুড়া।

পুরুষ বিভাগে আট জেলা অংশ নেয়। সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বগুড়া, জয়পুরহাট, রাজশাহী ও পাবনা। ফাইনালের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বগুড়া ২৫-১৯ পয়েন্টে রাজশাহীকে হারিয়ে পদ্মা জোনের চ্যাম্পিয়ন হয়েছে। নারী বিভাগে অংশ নিয়েছিল ছয় দল। পুরুষদের মতো নারী বিভাগের সেমিফাইনালের লাইনআপ অপরিবর্তিত ছিল, শেষ চারে লড়েছে বগুড়া, রাজশাহী, পাবনা ও জয়পুরহাট। ফাইনালে পাবনা জেলা অবশ্য বগুড়ার সামনে খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি। ম্যাচের স্কোরলাইন ৪০-১৮।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জেলা প্রশাসক হোসনা আফরোজা। আরও উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন দেশকে আট জোনে ভাগ করে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে। পদ্মা জোনের পর রংপুর জেলায় অনুষ্ঠিত হবে তিস্তা জোনের খেলা। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতি জোনের বিজয়ী দল নিয়ে আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেমিফাইনালিস্ট চার দল সার্ভিসেস দলের সঙ্গে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। এ আসরের মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষীরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১০

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১১

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১২

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৩

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৪

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৫

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৬

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৭

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৮

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৯

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

২০
X