স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

৮ হাজার ১০০ কোটির টুর্নামেন্টের লড়াই শুরু

অস্ট্রেলিয়ান ওপেনের পর্দা উঠল আজ। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ান ওপেনের পর্দা উঠল আজ। ছবি : সংগৃহীত

মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের পর্দা উঠলো আজ। রোববার মেলবোর্নে শুরু হয়েছে বিশ্ব টেনিসের অন্যতম মর্যাদার এই আসর।

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলোয়াড়দের জন্য থাকছে ইতিহাসের অন্যতম বড় প্রাইজমানি। মেজর এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১৬ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১১.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ১শ কোটি টাকা (প্রায় ৭৫ মিলিয়ন মার্কিন ডলার)। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের পুরুষ ও নারী এককের শিরোপাজয়ীরা এবার প্রত্যেকে পাবেন ৪.১৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি টাকায় এই অঙ্ক দাঁড়ায় প্রায় ৩০০ কোটি টাকা, যা গত বছরের ৩.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় ২৫০ কোটি টাকার তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

শুধু যে চ্যাম্পিয়নরাই এতো বিশাল পরিমাণ অর্থ পাবেন তা নয় বরং কোনো ম্যাচ না জিতে প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়দের জন্যও রয়েছে বড় অঙ্কের পুরস্কার।

প্রথম রাউন্ডে বিদায় নেওয়া একজন খেলোয়াড় পাবেন ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। এমনকি বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকেই যারা ছিটকে যাবেন, তারাও পাবেন ৪০ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা।

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ান্নিক সিনার এবং নারী এককে ম্যাডিসন কিস। এবারও শিরোপা ধরে রাখতে মুখিয়ে রয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X