স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা

স্বপ্নের ট্রফিতে চুমো আঁকছেন এলিনা রিবাকিনা। ছবি : সংগৃহীত
স্বপ্নের ট্রফিতে চুমো আঁকছেন এলিনা রিবাকিনা। ছবি : সংগৃহীত

২০২২ সালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন এলিনা রিবাকিনা। এরপর নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না রাশিয়ান বংশোদ্ভূত এই কাজাখস্তান তারকা। তবে নতুন মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেই বাজিমাত করলেন তিনি। আজ এরিনা সাবালেঙ্কাকে হারিয়ে মেলবোর্নের প্রথম শিরোপা উচিয়ে ধরলেন ২৬ বছর বয়সী এই তারকা।

সেইসঙ্গে ইতিহাসেও জায়গা করে নিয়েছেন রিবাকিনা। ক্যারোলিন ওজনিয়াকির পর প্রথম খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ ফাইনালস জয়ের পর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাও নিজের শোকেসে তুললেন তিনি। ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি এই কীর্তি গড়েছিলেন ২০১৭-১৮ মৌসুমে।

তবে জয়টা মোটেও সহজ ছিল না ক্যারোলিন ওজনিয়াকির জন্য। প্রথম সেটে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় সেটে হেরে যান তিনি। কিন্তু শেষ সেটে দুইবার ব্রেক করে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলেন এলেনা রিবাকিনা। বিশ্বের এক নম্বর তারকা এরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হলেন রিবাকিনা।

প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা। বিশ্বের পাঁচ নম্বর র‌্যাংকিংধারী ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় তিন বছরেরও বেশি সময় পর ট্রফি ক্যাবিনেটে আরেকটি যোগ করলেন। আর ২০২৩ ও ২০২৪ সালে মেলবোর্ন পার্কে শিরোপা জেতার পর টানা দুটি ফাইনালে হারলেন সাবালেঙ্কা।

এদিন ম্যাচের প্রথম সেট ৬-৪ গেমে জিতেছিলেন এলিনা রিবাকিনা। কিন্তু সাবালেঙ্কা ঘুরে দাঁড়ান দ্বিতীয় সেটেই। ম্যাচ জিতে নেন ৬-৪ গেমে। এরপর ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটেও ৩-০ ব্যবধানে লিড নিয়ে এগিয়ে যান তিনি। কিন্তু তার বিরুদ্ধে টানা দুটি ব্রেক করে ম্যাচ ঘুরিয়ে দেন রিবাকিনা এবং তৃতীয় সেট জেতেন ৬-৪ গেমে। এরিনা সাবালেঙ্কাকে হারিয়ে দারুণ রোমাঞ্চিত রিবাকিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X