স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে ফিরছেন ভেনাস

ভেনাস উইলিয়ামস। ছবি : সংগৃহীত
ভেনাস উইলিয়ামস। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনে ফিরছেন টেনিস কিংবদন্তি ভেনাস উইলিয়ামস। টুর্নামেন্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ৭ বারের গ্র্যান্ড স্লাম একক শিরোপাজয়ী এই আমেরিকান তারকা এবারের আসরে ওয়াইল্ড কার্ড পেয়ে খেলবেন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, আর সেটিই হতে যাচ্ছে মেলবোর্ন পার্কে ভেনাসের পাঁচ বছর পর প্রত্যাবর্তন।

৪৫ বছর বয়সী ভেনাসের জন্য এই প্রত্যাবর্তন শুধু আবেগঘনই নয়, ঐতিহাসিকও। কারণ, এ বছর কোর্টে নামলেই তিনি হয়ে যাবেন অস্ট্রেলিয়ান ওপেন মেইন ড্রতে অংশ নেওয়া সবচেয়ে বয়স্ক নারী খেলোয়াড়। এতদিন এই রেকর্ডটি ছিল জাপানের কিমিকো ডাটের দখলে, যিনি ২০১৫ সালে ৪৪ বছর বয়সে খেলেছিলেন।

২০২১ সালে সর্বশেষ খেলেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে। তারও বহু আগে, ১৯৯৮ সালে প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিয়ে দ্বিতীয় রাউন্ডে হারিয়েছিলেন ছোট বোন সেরেনা উইলিয়ামসকে। দুইবার পৌঁছেছেন ফাইনালে—২০০৩ ও ২০১৭ সালে, তবে দুবারই হেরে যান সেরেনার কাছে।

অস্ট্রেলিয়ান ওপেনে তার রেকর্ড—৫৪ জয়ের বিপরীতে ২১ হার। এবারের অংশগ্রহণ হবে মূল ড্রতে তার ২২তম উপস্থিতি।

ভেনাস নিজেও দারুণ উচ্ছ্বসিত, “আবার অস্ট্রেলিয়ায় ফিরতে পারছি, এটা সত্যিই দারুণ অনুভূতি। এখানে অসংখ্য স্মৃতি আছে আমার। আবারও সেই কোর্টে লড়তে পারব—এটা আমার জন্য বড় সৌভাগ্য,” বলেন তিনি।

অকল্যান্ডে অনুষ্ঠিতব্য একটি ডব্লিউটিএ টুর্নামেন্ট দিয়ে বছর শুরু করবেন ভেনাস, সেখানেও পেয়েছেন ওয়াইল্ড কার্ড।

কোর্টের বাইরে নতুন সুখবরও রয়েছে তার ব্যক্তিজীবনে। গত ডিসেম্বরেই ডেনিশ মডেল ও অভিনেতা অ্যান্ড্রেয়া প্রেতির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই টেনিস তারকা।

সময়, বয়স, চোট—সব চ্যালেঞ্জ পেরিয়ে টেনিসে ভেনাস উইলিয়ামসের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে ক্রীড়াপ্রেমীদের জন্য বড় খবর। এখন দেখার বিষয়, ইতিহাসের এই প্রত্যাবর্তন কোর্টে কতটা আলো ছড়াতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১০

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১১

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১২

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৩

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৪

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৬

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

২০
X