স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

টানা দুই ফাইনালে হারের পর গ্র্যান্ড স্লামের দেখা পেলেন সাবালেঙ্কা

সাবালেঙ্কার হাতে ট্রফি। ‍ছবি : সংগৃহীত
সাবালেঙ্কার হাতে ট্রফি। ‍ছবি : সংগৃহীত

২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা। অবশেষে বছরের শেষ গ্র্যান্ড স্লাম জিতে ট্রফি জেতার আক্ষেপ ঘোচালেন তিনি। শনিবার ইউএস ওপেনের নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে ট্রফি জিতেছেন বেলারুশের ২৭ বছর বয়সী এই টেনিস তারকা।

যুক্তরাষ্ট্রের অষ্টম বাছাই আনিসিমোভা দারুণ পারফরম্যান্সে সাবালেঙ্কার লড়াইকে কঠিন করে তোলেন। তবে দ্বিতীয় গেম সরাসরি জিততে না পারলেও ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে জয় আদায় করে নেন সাবালেঙ্কা। জেতেন টানা দ্বিতীয় ইউএস ওপেন এবং ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম।

ইউএস ওপেন জয়ের বেলারুশের তারকা এই টেনিস তারকা বলেন, ‘ওই দুটি ফাইনালে আমি আমার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। আমি চাইনি এবারও এমন কিছু ঘটুক। কিছু মুহূর্তে নিয়ন্ত্রণ হারানোর কাছাকাছি চলে গিয়েছিলাম, তবে শান্ত থাকতে পেরেছিলাম।’

আনিসিমোভার প্রতি শুভ কামনা জানিয়ে সাবালেঙ্কা আরও বলেন, ‘আমি জানি ফাইনাল হারলে কতটা খারাপ অনুভব হয়। এই বেদনাদায়ক হারের পরই তুমি এর আনন্দ আরও বেশি উপভোগ করবে।’

সাবালেঙ্কার মতো এ বছর দুই ফাইনাল হেরেছেন আনিসিমোভাও। উইম্বলডনেও হেরে যাওয়া যুক্তরাষ্ট্রের ২৪ বছর বয়সি এই টেনিস তারকা এখনও প্রথম গ্র্যান্ড স্লামের অপেক্ষায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১০

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১১

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১২

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৩

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৪

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৫

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৬

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৭

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৮

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৯

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

২০
X