স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লি থেকে দুঃসংবাদ দিলেন শুটার রবিউল

দিল্লি থেকে দুঃসংবাদ দিলেন শুটার রবিউল

বাংলাদেশী সমর্থকদের হতাশ করলেন শুটার রবিউল ইসলাম। ভারতের রাজধানী দিল্লির ড. কর্নি সিং শুটিং রেঞ্জে অনুষ্ঠিত এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং প্রতিযোগিতায় নিজের লক্ষ্য পূরণ করতে পারলেন না বাংলাদেশের একমাত্র প্রতিযোগী রবিউল ইসলাম। ১০ মিটার এয়ার রাইফেলে আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) তার লক্ষ্য ছিল সেরা আটে থেকে ফাইনাল নিশ্চিত করা। কিন্তু শেষ পর্যন্ত ১৫তম হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া এই শুটারকে।

বাছাইপর্বে ২২ জন শুটারের মধ্যে অষ্টম হয়ে ফাইনালে ওঠা ভারতের বিশাল সিংয়ের স্কোর ৬২৪.৬। রবিউল ৬২২.৪ স্কোর করেন। রবিউল যদি তাঁর প্রতিটি সিরিজে আরও ১ থেকে ১.৫ পয়েন্ট বেশি তুলতে পারতেন, তাহলে ফাইনালের লড়াইয়ে থাকার জোরালো সম্ভাবনা তৈরি হতো।

মূলত সিরিজের মাঝপথে সামান্য পয়েন্টের ব্যবধানই তাঁকে সেরা আট থেকে ছিটকে দিয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারত, কাজাখস্তান ও জাপানের মতো শক্তিশালী দেশগুলোর দাপটের মধ্যেও রবিউল লড়াই চালিয়ে গেছেন। ফাইনালে উঠতে ব্যর্থ হলেও পেছনে ফেলেন কুয়েত ও সৌদি আরবের একাধিক শুটারকে।

স্বাগতিক দেশ হিসেবে ঘরের মাঠে বরাবরের মতোই দাপট দেখিয়েছেন ভারতীয় শুটাররা। বাছাইপর্বে বিশ্বমানের নৈপুণ্য দেখিয়ে শীর্ষস্থান দখল করেছেন ভারতের রুদ্রাঙ্কশ বালাসাহেব পাতিল। তাঁর স্কোর ৬৩২.১, যা রবিউলের চেয়ে প্রায় ৯.৭ পয়েন্ট বেশি।

২০২৪ সালে প্যারিস অলিম্পিকের পর বাংলাদেশের শুটিংয়ের জন্য এটিই ছিল প্রথম বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। লম্বা সময় পর বড় কোনো মঞ্চে অংশ নিয়ে রবিউল নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও পদকের লড়াইয়ে থাকতে পারলেন না।

উল্লেখ্য, নিরাপত্তাশঙ্কায় কারণে আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। ক্রিকেট দলকে অনুমতি না দিলেও দুই সদস্যের শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দেয় বাংলাদেশ সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X