স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

স্পেশাল অলিম্পিকে অংশ নেওয়া বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছা

স্পেশাল অলিম্পিকে অংশ নেওয়া বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি : সংগৃহীত
স্পেশাল অলিম্পিকে অংশ নেওয়া বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস দলকে ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। জামার্নির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ৩৩টি পদক জয় করে বাংলাদেশের ক্রীড়াবিদরা।

আজ বুধবার সকালে বাংলাদেশ দলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিনিটে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম শামছ , বিওএ'র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম।

জার্মানির বার্লিনে ১৭ জুন-২০২৩ থেকে ২৫ জুন-২০২৩ অনুষ্ঠানরত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে নুরুল আলমের নেতৃত্বে ১১৩ সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহণ করেছে। দলে ৭৯ জন খেলোয়াড়, ৩০ জন কোচ ও সহকারী কোচ, ২ জন ডাক্তার এবং ২ জন সহকারী দলনেতা ছিলেন।

বাংলাদেশের স্পেশাল অ্যাথলেটরা অভূতপূর্ব ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে ৮টি ক্রীড়ায় ২৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ৫টি ব্রোঞ্জ পদক জয় করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। মহিলা ফুটবল, মহিলা হ্যান্ডবল ও ইউনিফায়েড ভলিবলে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অ্যাথলেটিক্সে ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য, ব্যাডমিন্টনে ৫টি স্বর্ণ, বোচীতে ৬টি স্বর্ণ, সাঁতারে ৪টি স্বর্ণ, ৩টি ব্রোঞ্জ, মহিলা বাস্কেটবলে ও পুরুষ হ্যান্ডবলে ব্রোঞ্জ পদক জয় করে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ক্রীড়া দল বিশ্ব ক্রীড়াঙ্গনে চমক সৃষ্টি করেছে। উল্লেখ্য, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের এই দলে ৭৯ জন খেলোয়াড়ের মধ্যে মহিলা খেলোয়াড় ৪৬ এবং পুরুষ খেলোয়াড় ৩৩ জন।

প্রতিবন্ধী জনগোষ্ঠীর অকৃত্রিম বন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তায় বাংলাদেশ দল ওয়ার্ল্ড গেমসে অংশগ্রহণ করে এ গৌরব বয়ে এনেছে। বার্লিন স্পেশাল অলিম্পিক-২০২৩ এ হেড অব ডেলিগেশন হিসেবে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের ভাইস চেয়ারম্যান নূরুল আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১১

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১২

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৩

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৬

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৮

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৯

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

২০
X