ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিওএ নির্বাচনের তপশিল ঘোষণা

বিওএ লোগো। ছবি : সংগৃহীত
বিওএ লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তপশিল অনুযায়ী রোববার (৯ নভেম্বর) ঘোষণা করা হবে ভোটার তালিকা, ৩০ নভেম্বর ভোটগ্রহণ ও ফল ঘোষণার মাধ্যমে শেষ হবে নির্বাচনী প্রক্রিয়া।

বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তার বাইরে পাঁচ সহসভাপতি, মহাসচিব, তিন উপমহাসচিব, কোষাধ্যক্ষ ও ২৬ নির্বাহী কমিটির সদস্য নিয়ে গঠিত হবে বিওএ নির্বাহী কমিটি। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এম সালেহীনকে প্রধান করে গঠিত হয়েছে নির্বাচন কমিশন।

ঘোষিত তপশিলে খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে ১২ নভেম্বর। আপত্তির শুনানির পর তা নিষ্পত্তি করা হবে ১৩ নভেম্বর। ১৫ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন ১৬ ও ১৭ নভেম্বর। মনোনয়নপত্র দাখিল করতে হবে ১৮ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৯ নভেম্বর। পরদিন হবে বাতিল ঘোষিত মনোনয়নপত্রের শুনানি ও নিষ্পত্তি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২১ নভেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। ৩০ নভেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট গণনার পর ফল ঘোষণা করা হবে বিকেল সাড়ে ৪টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X