Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ',8,27)' at line 1
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

সসের বোতল চাটায় কিশোরের বিরুদ্ধে ৫ কোটি টাকার মামলা

সসের বোতল চাটায় কিশোরের বিরুদ্ধে ৫ কোটি টাকার মামলা

দুই বন্ধু খেতে বসেছিল রেস্তোরাঁয়। এ সময় একজন মজা করে একটি সসের বোতলের মুখ চেটে রেখে দেয়। এ অদ্ভুত কাজের ভিডিও পোস্ট করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তাতেই হুলস্থুল কাণ্ড ঘটে গেছে। ধস নেমেছে জাপানের সুশি চেইন শপ সুশিরোর ব্যবসায়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় হতভম্ব রেস্তোরাঁ কর্তৃপক্ষও ছাড় দেওয়ার পাত্র নয়। তারা ৬৭ মিলিয়ন ইয়েন (৫ কোটি ২১ লাখ টাকা) ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকে দিয়েছে ওই কিশোরের নামে।

বিচিত্র এ ঘটনা ঘটেছে জাপানের গিফু প্রশাসনিক অঞ্চলে। কিশোরের ওই ঘটনাকে চেইন শপ কর্তৃপক্ষ বলছে, সুশি সন্ত্রাসবাদ। ভিডিওতে দেখা যায়, ওই কিশোর সয়া সসের বোতল এবং অব্যবহৃত চায়ের কাপ চেটে দিচ্ছে। এ ছাড়া পাশ দিয়ে যাওয়া প্লেটভর্তি সুশি সে স্পর্শ করছে লালাযুক্ত হাতে।

জানুয়ারিতে এ ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই চেইন শপটির রেস্তোরাঁয় গ্রাহকের পদচারণা তলানিতে নেমেছে। এতে মাত্র দুই দিনে চেইন শপটির মূল প্রতিষ্ঠানের বাজার মূলধন কমেছে ১৬ বিলিয়ন ইয়েন (১ হাজার ২৪৬ কোটি টাকা)। আকিন্দো সুশিরো জানায়, দেশজুড়ে ৬০০ খাবারের দোকানে প্লাস্টিকের প্রতিবন্ধক স্থাপনেই খরচ হয়েছে ৯০ মিলিয়ন ইয়েন। এটি করা হয়েছে সুশি সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষার জন্য, যা জাপানে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সূত্র: এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X