কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পচা ডিম মনে করা সেই মুরগিই এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে

রেকর্ড গড়া নেই মুরগি। ছবি : সংগৃহীত
রেকর্ড গড়া নেই মুরগি। ছবি : সংগৃহীত

ফেলে দেওয়া হচ্ছিল পচা ডিম মনে করে। আর ঠিক তখনই ছানার ডাক কানে আসে। এতে ফিরে তাকান ওই খামারের মালিক। আর তাতেই ফেলে দেওয়ার হাত থেকে রেহাই মিলে। এবার সেই মুরগিই বিশ্বের সর্বোচ্চ বয়সী হিসেবে গিনেস ওয়ার্ল্ডে রেকর্ড গড়েছে।

সংস্থাটি জানিয়েছে, সর্বোচ্চ বয়সের এ মুরগিটি আমেরিকার মিশিগান রাজ্যের । আর তার বয়স শুনলে যে কারও চোখ চড়কগাছে ওঠার কথা। এটির রেকর্ড অনুসারে বর্তমান বয়স ২১ বছর। আর চলতি বছরের ২৮ জানুয়ারি রেকর্ডের সময় বয়স ছিল ২০ বছর ২৭২ দিন। যা কারও ভাবনাতে আনাও অনেক কঠিন।

বয়স নিয়ে বিস্ময় থাকলেও এটির বেঁচে থাকাটা আরও বিস্ময়। এ মুরগিটিকে ২১ বছর আগে এক মুরগির পরিত্যক্ত ও আপাতত পচা মনে করে ফেলে দিতে গিয়েছিলেন গৃহকর্মী। তিনি এটিকে একটি পুকুরে ফেলার আগে ক্ষীণ একটি চিৎকার শুনতে পান। এরপর সেই ডিমের মধ্যে জীবন্ত ছানা আবিষ্কার করে তুলে নেন। পরে এটি স্থান পায় ‘নো কিল ফার্ম’ বা হত্যানিষিদ্ধ একটি খামারে। যা এখন নাম লিখিয়েছে গিনেস ওয়ার্ল্ড বুকে।

খামারের মালিক জানান, এটি শুরুতে অন্য ছানাদের তুলনায় ছোট ছিল। অন্য মুরগির ওজন যখন এক কিলো তখন এটির ওজন ছিল এক-তৃতীয়াংশ। ফলে তিনি কল্পনাও করতে পারেননি এটি দুই দশক তাদের সাথে থাকবে। গত মে মাসে এটির জন্মদিনও উদযাপন করা হয়েছে। এটি আগের মতোই সুস্থ এবং চঞ্চল আছে। একটা সময় পর্যন্ত নিয়মিত ডিম দিয়েছে এবং বাচ্চাও তা দিয়েছে এটি।

ওই ব্যক্তি জানান, মুরগি পছন্দ করেন তার এমন এক বন্ধু গিনেস রেকর্ডের জন্য আবেদন করতে উৎসাহ দেন তাকে। এতে রাজি হয়ে তিনি আবেদন করেন। তিনি জানান, মুরগির এত বয়স প্রমাণ করা খুব সহজ ব্যাপার ছিল না। কেননা একটি মুরগি সাধারণত পাঁচ থেকে আট বছর বাঁচে।

তিনি জানান, ‘আমার কাছে বন্ধু ও ভাতিজা-ভাতিজিদের সঙ্গে মুরগির কিছু ছবি ছিল। অনেক বছর আগে ওটার সঙ্গে ছবিগুলো তুলেছিল তারা। এই ছবিগুলো ছিল আমাদের বড় প্রমাণ।’

সূত্র : ওয়াশিংটন পোস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১১

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১২

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৩

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৪

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৫

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৭

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৮

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৯

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X