কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের মহানুভবতা, ক্ষমা পেল দুই টার্কি মুরগি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুদ্ধ থামাতে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে ক্ষমা করলেন দুই টার্কি মুরগিকেও। থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠানের প্রথা অনুসারে গবল ও ওয়াডল নামের দুই টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে ওয়াশিংটনে পরিচিত রোজ গার্ডেনের হাস্যোজ্জ্বল পরিবেশে ট্রাম্প এ বছরের থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠানে ডিনার টেবিলের মেন্যু হওয়ার হাত থেকে এই মুরগি দুটিকে বাঁচিয়ে দিলেন।

নর্থ ক্যারোলিনার একটি খামার থেকে আনা বিশাল সাদা পালকের এই দুটি মুরগির ওজন ছিল প্রায় ২৩ কেজি। ক্ষমা পাওয়ার অনুষ্ঠানের আগের রাতে মুরগি দুটিকে হোয়াইট হাউসের কাছে বিলাসবহুল উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বিশেষ কামরায় রাখা হয়েছিল।

১৯৮৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ থ্যাংকস গিভিং অনুষ্ঠানে ডিনার টেবিলের জন্য বাছাই করা বিভিন্ন প্রাণীদের মধ্যে কয়েকটিকে ছাড় দেওয়ার প্রথা শুরু করেন। এই প্রথায় অংশ নিয়ে ট্রাম্প মজা করে বলেন, প্রথমে তিনি টার্কি দুটির নাম রাখতে চেয়েছিলেন চাক ও ন্যান্সি। ডেমোক্র্যাট নেতা চাক শুমার ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির নাম অনুসারে তিনি ওই দুটি নাম উচ্চারণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X