কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

কয়েন টস করেই মেয়র নির্বাচন!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কয়েন টসের মাধ্যমে নির্বাচিত হয়েছেন শহরের মেয়র। অবিশ্বাস্য হলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। শুক্রবার (১৭ নভেম্বর) দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় এভাবেই শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদেন বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা শহরে কয়েন টসের মাধ্যমে মেয়র নির্বাচিত হয়েছেন। দুজন মেয়রপ্রার্থী সমান ভোট পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শহরের মেয়র নির্বাচনে রবার্ট বার্নস ও বব ইয়ানাসেক নামের দুজন প্রার্থী সমান ভোট পেয়েছেন। তারা উভয়ে ৯৭০ ভোট পেয়েছেন। পরে টসের মাধ্যমে বার্নস শহরের মনরোর নতুন মেয়র নির্বাচিত হন। তারাসহ ভোটাভুটিতে মোট পাঁচজন প্রার্থী ছিলেন। নির্বাচনে সমান ভোট পাওয়ায় শুক্রবার দুই প্রার্থী স্থানীয় নির্বাচন বোর্ডের একটি সভায় যান। সেখানে পুনরায় ভোট গণনা বাতিল করা হয়। ফলে আইনানুসারে টাই ব্রেকার ডাকা হয়।

টাই ব্রেকারের প্রক্রিয়ায় ছিল করেন টস। এতে করে যিনি টস জিতবেন তিনি মেয়র নির্বাচিত হবেন। এ প্রক্রিয়ায় নর্থ ক্যারোলিনার বৃহত্তম শার্লটের প্রায় ২৫ মাইল দক্ষিণ-পূর্বের ৩৫ হাজার বসতির শহরের মেয়র নির্বাচিত করা হয়েছে।

টসের আগে মেয়রপ্রাথী সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে বলেন, প্রত্যেকের যা করার ছিল আমরা তা করেছি। এখন সবকিছু ঈশ্বরের হাতে। আমরা এখন কয়েন টস করতে যাচ্ছি। এটি ব্যতিক্রমী ও একটু প্রাচীন বলেই মনে হচ্ছে। আমি জানি, লোকেরা কীভাবে সিদ্ধান্ত নিয়েছে... এই সিদ্ধান্ত নিয়েছে যে... সম্ভবত এটি কখনই ঘটবে না।

এমন বার্তার পরপরই ইয়ানাসেক টসের জন্য প্রধানদের ডাকেন। পরে নির্বাচনী কর্মকর্তার তত্ত্বাবধানে টস করা হয়। এতে বার্নস শহরের মেয়র নির্বাচিত হন। এ সময় তার সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১০

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১১

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১২

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৩

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৪

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৬

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৭

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৮

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৯

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

২০
X