কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

আলুর কেজি ৬৫ হাজার টাকা!

ফ্রান্সের লা বোনোতে আলু। ছবি : সংগৃহীত
ফ্রান্সের লা বোনোতে আলু। ছবি : সংগৃহীত

আলুর কেজি ৬৫ হাজার টাকা। শুনতে অবাক লাগলেও এমনই এক দামি আলুর সন্ধান মিলেছে ফ্রান্সের ইলে দ্য নয়েরমোঁতিয়ের দ্বীপে। দেশটিতে এই আলু লা বোনোতে নামে পরিচিত।

জানা গেছে, ফ্রান্সে উৎপাদিত বিরল প্রজাতির লা বোনোতে আলু বছরে মাত্র ১০ দিন পাওয়া যায়। এমনকি মাত্র ৫০ বর্গমিটার এলাকার বালু জমিতে চাষ হয় এই আলু। যেখানে সার হিসেবে সমুদ্রের আগাছা ও প্রবাল ব্যবহার করা হয়ে থাকে। বিরল প্রজাতি আর ব্যতিক্রম চাষের কারণে এর দাম আকাশচুম্বী।

বিরল প্রজাতির এই আলু কেবল দামের জন্য নয়, স্বাদেও অনন্য। সামান্য টক, এমনকি খাওয়ার পর তা নোনতা স্বাদের। আবার কখনও চিনাবাদামের মতো স্বাদ লাগতে পারে।

অতি যত্নসহকারে চাষ করা হয় লা বোনোতে। ক্ষেত থেকে সংগ্রহও করা হয় বেশ সতর্কতার সঙ্গে । প্রতিবছরে সপ্তাহব্যাপী চলে আলু সংগ্রহের কাজ। তবে আলুর খোসা না ছাড়ানোর পরামর্শ কৃষকদের। এর কারণ হিসেবে তারা বলছেন, লা বোনোতের খোসা ছাড়ানো হলে স্বাদ ও গন্ধ নষ্ট হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X