বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১০:৩৮ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রাউটার চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন

ওয়াই-ফাই রাউটার
রাউটার। ছবি : সংগৃহীত

আজকাল ঘরে ইন্টারনেট সংযোগ থাকলে ওয়াই-ফাই রাউটার থাকাটা একেবারে সাধারণ বিষয়। স্মার্টফোন, ল্যাপটপ, টিভি—সবকিছুর জন্যই দরকার এই রাউটার। অনেকেই রাউটার সারাদিন চালিয়ে রাখেন; কিন্তু মনে প্রশ্ন আসে—এতে বিদ্যুৎ বিল কত বাড়ে?

চলুন সহজভাবে হিসাব করি, মাসে রাউটার চালিয়ে আসলে কতটুকু বিদ্যুৎ খরচ হয়।

বাড়িতে ব্যবহৃত সাধারণ রাউটারগুলো সাধারণত ৯ থেকে ১২ ভোল্টে চলে এবং ০.৬০ থেকে ১ অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করে।

ধরা যাক, আপনার রাউটার ৯ ভোল্ট ও ০.৬০ অ্যাম্পিয়ার।

তাহলে এর বিদ্যুৎ খরচ হয়: ৯ × ০.৬০ = ৫.৪ ওয়াট।

এটাকে কিলোওয়াট–ঘণ্টায় রূপান্তর করলে হয় ০.০০৫৪ কিলোওয়াট ঘণ্টা (KWh)। মানে এক ঘণ্টায় রাউটার খরচ করে মাত্র ০.০০৫৪ ইউনিট বিদ্যুৎ।

বিদ্যুতের ইউনিট অনুযায়ী খরচ কত?

বাংলাদেশে বিদ্যুতের দাম ইউনিট অনুযায়ী ধাপে ধাপে নির্ধারিত। যদি আমরা ধরেও নিই আপনি প্রতি ইউনিট বিদ্যুতে ৬.৬৩ টাকা দিচ্ছেন, তাহলে-

এক ঘণ্টায় খরচ: ৬.৬৩ × ০.০০৫৪ = প্রায় ৪ পয়সা

অর্থাৎ,২৪ ঘণ্টায় খরচ: প্রায় ৮৪ পয়সা। তাহলে, পুরো মাসে (৩০ দিন) খরচ হয় ২৫ টাকার একটু বেশি।

তাহলে মাসে কতটুকু বিল বাড়ে?

রাউটার যদি মাসজুড়ে ২৪ ঘণ্টা অন রাখা হয়, তাহলেও বিদ্যুৎ বিল বাড়ে মোটামুটি ২৫ টাকার মতো। মানে, রাউটার চালিয়ে ইন্টারনেট ব্যবহারের খরচ খুবই কম—বিলের দিক থেকে চিন্তার কিছু নেই! থাকুন নিশ্চিন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

১০

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

১১

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১২

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১৩

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১৪

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৫

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৬

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৭

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৯

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

২০
X