কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন রূপে আসছে মেসেঞ্জার, থাকবে যেসব সুবিধা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বদলে যাচ্ছে জনপ্রিয় যোগাযোগমাধ্যম মেসেঞ্জার। বর্তমানে যেখানে কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) ছড়াছড়ি সেখানে মেসেঞ্জার পিছিয়ে থাকবে সেটা তো হতে পারে না। আর তাইতো এবার মেসেঞ্জারে এআই প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে মেটার মালিক মার্ক জাকারবার্গ। এতে অনেকটা নতুন রূপেই আসছে মেসেঞ্জার।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মেসেঞ্জারে খুব দ্রুতই যোগ হচ্ছে নানা এআই চ্যাটবট। এসব চ্যাটবটের মাধ্যমে গ্রাহকরা নানা সমস্যার সমাধান, উপদেশ এবং বিনোদন নিতে পারবেন।

সম্প্রতি এ বিষয়ে মার্ক জাকারবার্গ বলেন, চ্যাটবট নিয়ে পুরোদমে কাজ চলছে। এ বছরটিকে এআইর বছর উল্লেখ করে জাকারবার্গ বলেন, মেটার অধীন আনা প্রথম চ্যাটবটের নাম হবে মেটা এআই। গ্রাহকরা মেসেঞ্জারের মাধ্যমেই মেটা এআইর সঙ্গে চ্যাট করতে পারবেন।

জাকারবার্গ বলেন, প্রশ্ন-উত্তরসহ বিনোদনের সব মাধ্যম থাকবে চ্যাটবটগুলোতে। কোনো ফ্যান তার সেলিব্রেটি নিয়ে জানতে চাইলে সরাসরি তার চ্যাটবটকে প্রশ্ন করে তাৎক্ষণিক উত্তর জেনে নিতে পারবেন। যদিও এটি সত্যিকারের সেলিব্রেটি নয়, কিন্তু ভার্চুয়াল দুনিয়ায় অনেকটা সেলিব্রেটিদের চ্যাটবোটগুলো সায়েন্স ফিকশনের ক্লোনের মতো কাজ করবে।

কবে আসবে এই মেসেঞ্জার চ্যাটবট জানতে চাইলে জাকারবার্গ বলেন, এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি। আপাতত চ্যাটবটের সীমাবদ্ধতা দূর করতে এবং গ্রাহকরা যাতে সাবলীলভাবে এসব বটের সঙ্গে চ্যাট করতে পারেন সেটি নিশ্চিতে কাজ করছে মেটা। শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে মেসেঞ্জারে এই নতুন আপডেট মিলবে। পরে ধীরে ধীরে সব গ্রাহক এ সুবিধার আওতাধীন হবেন বলে জানিয়েছেন জাকারবার্গ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X