কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ান গেমস মাতাচ্ছে ইস্পোর্টস

এশিয়ান গেমস মাতাচ্ছে ইস্পোর্টস। ছবি : সংগৃহীত
এশিয়ান গেমস মাতাচ্ছে ইস্পোর্টস। ছবি : সংগৃহীত

এশিয়ান গেমসের ১৯তম আসরে নজর কেড়েছে ইস্পোর্টস। এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া আসরে এবারই প্রথমবারের মত যুক্ত হয়েছে এই ইভেন্ট। চীনের হ্যাংঝুতে হওয়া এবারের এশিয়ান গেমসের অফিসিয়াল এক্সক্লুসিভ স্মার্টফোন হিসেবে আছে ভিভো। ইস্পোর্টসের গতি জোরদারে ভূমিকা রাখছে ভিভোও।

অলিম্পিকের পর দ্বিতীয় বৃহত্তম এই ক্রীড়া উৎসবে মাতোয়ারা এশিয়ার দেশগুলো। এশিয়ান গেমসে অন্যান্য ইভেন্টের সাথে দারুণ মাতাচ্ছে ইস্পোর্টস।

হ্যাংঝু অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান সারাবিশ্বের নজর কেড়েছে। চমৎকার ডিজিটাল উপস্থাপনার সাথে ছিল ঐতিহ্যবাহী সংস্কৃতির অসাধারণ প্রদর্শন। তুলে ধরা হয়েছে খেলায় ভ্রাতৃত্বের বন্ধন ও এশিয় সংস্কৃতি।

অফিসিয়াল স্মার্টফোন হিসেবে আয়োজনে কাজ করছে ভিভোও। সারাবিশ্বে, সব মাধ্যমে এশিয়ান গেমসের খবর ছড়িয়ে দিতে প্রযুক্তি ও কারিগরি সহায়তা দিতে কাজ করছে ভিভোর ফ্ল্যাগশিপ স্মার্টফোনসহ সব ধরণের স্মার্টফোন।

প্রফেশনাল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে সক্ষম ভিভোর এক্স সিরিজের স্মার্টফোন এরইমধ্যে বিশ্বজুড়ে নজর কেড়েছে। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা জেইসের সাথে সমন্বয় করে এক্স সিরিজের ক্যামেরায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। স্পোর্টস ফটোগ্রাফিতে চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করতে এমনকি কম আলোতেও দারুণ সব ছবি তুলে আনতে ভিভোর এক্স সিরিজ অনন্য।

চলতি গেমসে নজর কেড়েছে ইস্পোর্টস বা ভিডিও গেমিং। এবারই প্রথম এশিয়ান গেমসে যাত্রা শুরু করেছে ইস্পোর্টস। অফিসিয়াল স্পোর্টস গেমিং ফোন হিসেবে ভিভোর সহযোগী আইকিউওও ইস্পোর্টস অ্যাথলেটদের সহযোগিতা করছে। নেটওয়ার্ক থেকে শুরু করে ইস্পোর্টস অ্যাথলেটদের সব ধরণের কারিগরি সহায়তা দেওয়ার জন্য কাজ করে আইকিউওও। ইস্পোর্টস অ্যাথলেটদের সেরা পারফরমেন্স নিশ্চিত করার জন্য যা খুব প্রয়োজনীয়।

‘টেকনোলজি ফর এ বেটার ওয়ার্ল্ড’ এই মন্ত্রকে ধারণ করে এগিয়ে যাচ্ছে ভিভো। এরই অংশ হিসেবে এশিয়ান গেমসের সাথে আছে ভিভো। বিশ্বকাপ ফুটবল ও ইউরো ফুটবলেও অফিসিয়াল স্মার্টফোন হিসেবে ছিল ভিভো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X