কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আইফোনে ব্যাটারি টেকসই হবে যে কৌশলে

আইফোন। ছবি : সংগৃহীত
আইফোন। ছবি : সংগৃহীত

অ্যাপল ইনকরপোরেটেড দ্বারা নির্মিত আধুনিক ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সংযুক্ত স্মার্টফোন আইফোন। ২০০৭ সালে অবমুক্তির পর থেকে একের পর এক জেনারেশন বাজারে এনে বাজিমাত করে প্রতিষ্ঠানটি। আইফোনকে ভিডিও ক্যামেরা হিসেবে ব্যবহারের পাশাপাশি ক্যামেরা ফোন, বহনযোগ্য মিডিয়া প্লেয়ার, ইন্টারনেট মাধ্যম, ভিজুয়্যাল ভয়েস মেইল ক্লাইন্টসহ ওয়াইফাই ও থ্রিজি কানেকটর হিসেবে ব্যবহার করা যায়। এ ফোনের পর্দাটি মাল্টি টাচস্ক্রিন প্রকৃতির। যেখানে একটি ভার্চুয়াল কিবোর্ডের সুবিধা রয়েছে। এমন বহু সুবিধার পরও এক সময় ব্যবহারাকারীদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আইফোনের ব্যাটারি বেকআপ নিয়ে।

ডিভাইসটি দীর্ঘদিন ভালো রাখেতে প্রয়োজন যাত্নবান হওয়া। বিশেষ করে ফোনের ব্যাটারি ব্যাকআপ ঠিক রাখতে প্রয়োজন কিছু কৌশল। এক্ষেত্রে আইফোনের ব্যাটারি টেকসই করতে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়ে থাকেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

ফোনে শতভাগ চার্জ হলে আমাদের মধ্যে একধরনের স্বস্তি কাজ করতে দেখা যায়। এক্ষেত্রে আইফোন ব্যবহারে পদ্ধতিটা হবে ভিন্ন। যাকে প্রযুক্তির ভাষায় বলা হয়- পার্সিয়াল চার্জিং। অর্থাৎ ৮০ থেকে ৯০ শতাংশ চার্জ হয়ে গেলে আইফোনের চার্জিং বন্ধ করে দিতে হবে। এর কারণ- শতভাগ চার্জ দিতে গিয়ে ফোনে বোল্টেজের মাত্রা বেড়ে যায়, যা ব্যাটারিতে প্রভাব ফেলে।

এ জন্য ব্যবহারকারী ফোনে চার্জিং লিমিট সেটিংস করতে পারেন। সেটিং-এ গিয়ে ৮০ শতাংশ চার্জিং লিমিট সেট করা যায় খুব সহজেই। পরক্ষণে প্রয়োজন হলে আবারও এ চার্জিং লিমিট বন্ধ করে দিলেই আপনার আইফোনে ১০০ শতাংশ চার্জ হবে। যদিও বিশেষজ্ঞদের মতে- আইফোনের নিয়মিত ৪০ থেকে ৬০ শতাংশ কিংবা ৬০ থেকে ৭৫ শতাংশ চার্জ দিলে আরও ভালো।

অনেকের অভ্যাস ফোনে বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত চার্জ দেন না। এ অভ্যাস আইফোনের জন্য মোটেই ঠিক নয়। এক্ষেত্রে আইফোনে ২০ শতাংশের নিচে চার্জ নামতে দেওয়া যাবে না। কখনও যদি ফোনে চার্জ না থাকায় বন্ধ হয়ে যায়- তখন শতভাগ চার্জ দিতে হবে। এমন ঘটনার বারংবার হলে ব্যাটারি বেশি দিন ভালো থাকবে না।

আইফোন চার্জ দেওয়া কালে ব্যবহার করা ঠিক নয়। এ সময়ে স্বাভাবিক ব্যবহার যেমনি করা যাবে না, তেমনি গেম খেলা, ভিডিও দেখা, কথা বলা, গান শোনা যাবে না। এতে ব্যাটারি ক্ষতির মুখে পড়ে। কারণ এ সময় ব্যবহার করলে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে।

ফোনে চার্জ দেওয়ার ক্ষেত্রে অ্যাপেলের অ্যাডাপ্টারই ব্যবহার করতে হবে। ফোনের সঙ্গে পাওয়া চার্জার ব্যবহার কতে হবে। কোনো কারণে চার্জার নষ্ট হয়ে গেলে, যতদ্রুত সম্ভব অ্যাপেলের চার্জার সংগ্রহ করতে হবে। এ ছাড়াও ফোন এমন স্থানে রেখে চার্জ দিতে হবে, যেখানে রাখলে গরম হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১০

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১১

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১২

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৩

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৪

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৫

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৬

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৭

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৮

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৯

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

২০
X