কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৪ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

আইফোন ব্যবহারকারীরা চরম নিরাপত্তা ঝুঁকিতে

আইফোন। ছবি : সংগৃহীত
আইফোন। ছবি : সংগৃহীত

ফোনে মানুষের ব্যক্তিগত অনেক কিছু থাকে। যার কারণে সবাই চায় তাদের ফোনটির নিরাপত্তায় যেন বিঘ্ন না ঘটে। এ বিষয়ে ফোন কোম্পানিগুলো নিশ্চয়তা দিলেও দু-একটি ঘটনা ঘটেই যায়।

এবার দুঃসংবাদ রয়েছে আইফোন ব্যবহারকারীদের জন্য। অ্যাপলের তৈরি আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস ও ওয়াচওএসের বেশ কয়েকটি সংস্করণে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। যা কাজে লাগিয়ে হ্যাকাররা কোড যুক্ত করে আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও ম্যাক কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারে।

শুধু এটাই না, সাইবার হামলাও চালাতে পারে বলে সবাইকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিসা)।

এজেন্সির তথ্যমতে, অ্যাপলের তৈরি সব অপারেটিং সিস্টেমেই নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। ক্ষতির মাত্রা বিবেচনায় এটিকে ‘ভয়ংকর’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর ফলে আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। ‘সিভিই-২০২২-৪৮৬১৮’ নামের এ নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই ব্যবহারকারীদের যন্ত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে বিভিন্ন ধরনের অপরাধ করতে পারে।

জানা গেছে, নিরাপত্তাত্রুটির কারণে ‘আইওএস ১৬.২’ ও ‘আইপ্যাড ১৬.২’ ওএসের আগের সব সংস্করণে চলা আইফোন ও আইপ্যাড যে কোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারে। শুধু তা–ই নয়, ‘ম্যাকওএস ভেনচুরা ১৩.১’, ‘ওয়াচওএস ৯.২’ অপারেটিং সিস্টেমের আগের সব সংস্করণ ব্যবহারকারীরও নিরাপত্তাহীনতায় রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১০

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৩

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৪

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৫

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৭

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৮

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৯

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

২০
X