বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আইফোনের জন্য বন্ধুকে খুন!

নিহত ইমন আহমদ। ছবি : সংগৃহীত
নিহত ইমন আহমদ। ছবি : সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার শেওলা ইউনিয়নের শালেস্বর গ্রামের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমন আহমদ (২২) কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের ঘনিষ্ঠ বন্ধু আশরাফুল করিমকে (২৩) আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের আব্দুল করিম মনাইর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইমন আহমদ আইফোন ব্যবহার করে ভিডিও তৈরি করত। ওই মোবাইলের প্রতি দুর্বলতা ছিল বন্ধু আশরাফুল করিমের। তিন দিন ধরে নিখোঁজ ছিল ইমন। অনেক খোঁজাঁখুজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ ডায়েরির সূত্র ধরে তদন্ত শুরু করে। একপর্যায়ে ইমন নিখোঁজ হওয়ার ঘটনায় আশরাফুলের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তখন অন্যত্র পালিয়ে যাওয়া অবস্থায় তাকে আটক করে পুলিশ। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে আইফোন-১৫ প্রো ম্যাক্স ছিনতাই ও বিক্রিকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ও স্থানীয়রা মনে করছেন। খোয়া যাওয়া মোবাইলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা বলেন, ইমন সরল প্রকৃতির ছেলে। তিন দিন থেকে সে নিখোঁজ ছিল। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারেন।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X