কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

উইডেভসে ‘ডিজিটাল মার্কেটার্স মিটআপ’ অনুষ্ঠিত

ডিজিটাল মার্কেটার্স মিটআপ ২০২৩ অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
ডিজিটাল মার্কেটার্স মিটআপ ২০২৩ অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত মাল্টিভেন্ডর ই-কমার্স প্লাগিন দোকানের নির্মাতা প্রতিষ্ঠান উইডেভস লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ডিজিটাল মার্কেটার্স মিটআপ ২০২৩’।

রাজধানীর মিরপুর ডিওএইচএস এ অবস্থিত উইডেভসের প্রধান কার্যালয়ে ঢাকার ডিজিটাল মার্কেটার ও তথ্যপ্রযুক্তি খাতের স্বনামধন্য পেশাদার ব্যক্তিবর্গ এ আয়োজনে উপস্থিত ছিলেন।

দেশের তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল প্রফেশনালদের পারস্পরিক সৌহার্দ্য এবং ডিজিটাল যুগের অপার সম্ভাবনাকে সুদৃঢ় করার প্রচেষ্টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে আমন্ত্রিত বক্তারা বিশ্বজুড়ে ডিজিটাল মার্কেটিং ও কৃত্তিম বুদ্ধিমত্তা এর বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া যুগোপযোগী কৌশল, পারস্পরিক সহায়তা, আন্তর্জাতিক বাজারে ডিজিটাল মার্কেটার ও তথ্যপ্রযুক্তি পেশাদারদের চাকরির বাজার এবং উদ্যোক্তাদের সফল হওয়ার কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, উইডেভস লিমিটেডে কর্ণধার, প্রতিষ্ঠাতা ও সিটিও তারেক হাসান এবং সহপ্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ নিজাম উদ্দিন ডিজিটাল মার্কেটিং প্রফেশনালদের নিয়ে পারস্পরিক সহযোগিতামূলক এবং নিজেদের চিন্তা বিকাশের জন্য একটি ডিজিটাল মার্কেটার্স কমিউনিটি গড়ে তোলার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

থিমআইলসের সিএমও এবং উইডেভসের প্রাক্তন মার্কেটিং বিভাগের প্রধান ও বর্তমান উপদেষ্টা আতিকুর রহমান তন্ময় বলেন, ডিজিটাল মার্কেটিংয়ের প্রগতিশীল এ বিশ্বে, এগিয়ে থাকতে হলে অবশ্যই নতুনত্ব গ্রহণ করতে হবে, নতুন প্রবৃদ্ধির প্রচ্ছদে খাপ খাইয়ে নিতে হবে।

এ ছাড়া আয়োজিত এই অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন মাঈনুল কবীর অয়ন, সিএমও, স্টাফ এশিয়া লি., মো. ইকরাম, হেড অফ ব্র্যান্ডিং, কোডার্সট্রাস্ট বাংলাদেশ, মো. ফারুক খান, প্রতিষ্ঠাতা এবং সিইও, খান আইটি, নাজমুল আহমেদ, ফাউন্ডার, নাজম কনসালট্যান্ট, লিটন আরিফিন, ফাউন্ডার এবং সিইও, পিক্সার ল্যাব, আতিকুর রহমান তন্ময়, প্রাক্তন মার্কেটিং বিভাগীয় প্রধান ও বর্তমান উপদেষ্টা, উইডেভস এবং, সিএমও, থিমআইলস, মোজতাহিদুল ইসলাম, সিইও, অনলাইন টেক একাডেমি, মো. নাজির হোসেন, হেড অব এইচ আর, উইডেভস এবং সিইও, উই একাডেমি।

ইভেন্টটিতে ২০০ জনেরও বেশি ডিজিটাল মার্কেটিংয়ে সংশ্লিষ্ট পেশাজীবী অংশগ্রহণ করেন। মিটআপের প্রধান লক্ষ্য ছিল ডিজিটাল মার্কেটিংয়ের চ্যালেঞ্জগুলোকে বিশেষজ্ঞ আলোচনার মাধ্যমে তুলে ধরা এবং অভিজ্ঞতা, জ্ঞান ও মতবিনিময়ের মাধ্যমে সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার ধারা বজায় রাখা।

উইডেভসের মানবসম্পদ বিভাগের প্রধান নাজির হোসেন বলেন, ডিজিটাল মার্কেটিং ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল গড়ে তুলতে উইডেভস উইএকাডেমি গড়ে তুলেছে এবং তারা নিয়মিত এ ধরনের আয়োজন করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

বিশ্বকাপে বাংলাদেশের ছোঁয়া, উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের পোশাকে মুগ্ধতা

মারা গেলেন জামায়াত নেতা

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

১৩ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

১০

দুই বোনের গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

১১

৩ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

১২

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

১৩

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

শাকিরার সঙ্গে ছবি তুলতে লাইভ ছেড়ে ছুটলেন সাংবাদিক

১৬

সরকারকে সময় দিন : গয়েশ্বর রায়

১৭

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

১৮

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

১৯

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

২০
X