কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আবারও মাইন্ডশেয়ার বাংলাদেশ পেল সর্বোচ্চ সংখ্যক ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড!

পুরস্কার প্রদান অনুষ্ঠান। সৌজন্য ছবি
পুরস্কার প্রদান অনুষ্ঠান। সৌজন্য ছবি

আবারও ডিজিটাল স্পেইসে নিজেদের দক্ষতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করল এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডসের ৮ম আসরে মোট ১০টি পুরস্কার- ৩টি সিলভার ও ৭টি ব্রোঞ্জ পদকের মাধ্যমে, ডিজিটাল গল্পকথনে মাইন্ডশেয়ার পেয়েছে অনন্য স্বীকৃতি।

এই অসাধারণ অর্জন এক বছরের নিরলস পরিশ্রম, সৃজনশীলতা ও কৌশলগত উৎকর্ষতার উজ্জ্বল প্রমাণ। মাইন্ডশেয়ার বাংলাদেশ তাদের সম্মানিত ক্লায়েন্টদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, যাদের আস্থা ও সহযোগিতাই এই সাফল্যের মূল চালিকা শক্তি।

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডস, যা বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ও কমিউনিকেশনের সর্বোচ্চ স্বীকৃতির প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, সম্প্রতি এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৪’-এর বিজয়ীদের সম্মাননা প্রদান করেছে।

২২ ফেব্রুয়ারি ২০২৫-এ ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এই পুরস্কার প্রদান করা হয়, যা বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল সামিটের সমাপনী অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত হয়। ‘ডিজিটাল রেনেসাঁ : আগামীর ভোক্তাদের জন্য উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে শীর্ষস্থানীয় মার্কেটিং বিশেষজ্ঞরা ডিজিটাল ল্যান্ডস্কেপের বিবর্তন ও ভবিষ্যতের ভোক্তা সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন।

২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড বাংলাদেশে সেরা ও সর্বাধিক প্রভাবশালী ডিজিটাল ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে। এই বছর মাইন্ডশেয়ারের অসাধারণ সাফল্য ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে উদ্ভাবন ও উৎকর্ষতা অর্জনের প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X