কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

ডিজিটাল মার্কেটিং খাতে সংস্কার ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগকে এগিয়ে নিতে বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভা বেসিস বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান কে.এ.এম. রাশেদুল মাজিদ। এসময় উপস্থিত ছিলেন ডিরেক্টর-ইন-চার্জ ড. মোহাম্মদ রিসালাত সিদ্দিকী।

সভায় কো-চেয়ারপার্সন লুতফি হায়দার চৌধুরী, সৈয়দা নাফিসা রেজা এবং তানজিল আবেদীন অংশগ্রহণ করেন। মোট ১২ জন সদস্য সভায় অংশগ্রহণ করেন, যার মধ্যে মো. তারিকুল ইসলাম, শামীম আহমেদ, এবং আবির আহমেদ খান সরাসরি উপস্থিত ছিলেন এবং সাজেদ চৌধুরী ও আসিফ মাহমুদ শুভ ভার্চুয়ালি যোগ দেন। সভাটি পরিচালনায় সহায়তা করেন বেসিসের ডেপুটি ম্যানেজার (পাবলিক রিলেশনস) এইচ. এম. ইমাম হাসান।

সভায় চেয়ারম্যান সদস্যদের শুভেচ্ছা জানিয়ে কার্যক্রম শুরু করেন এবং প্রথম সভার কার্যবিবরণী উপস্থাপন করেন, যা উপস্থিত সদস্যরা অনুমোদন করেন। এরপর কমিটির টার্মস অফ রেফারেন্স (টিওআর) চূড়ান্ত করা হয় এবং টিওআর অনুযায়ী তাদের কার্যক্রম গুলো বাস্তবায়নের জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়।

সভায় দুটি গুরুত্বপূর্ণ নীতিমালা প্রস্তাব করা হয়। প্রথম নীতিমালায় সফটওয়্যার কোম্পানিগুলোর জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়, যা তাদের কার্যক্ষমতা ও প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াবে। দ্বিতীয় নীতিমালায় স্থানীয়ভাবে গড়ে ওঠা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলোকে উৎসাহিত ও সুরক্ষা দেওয়ার জন্য নীতিমালা প্রণয়নের প্রস্তাব করা হয়। এটি আন্তর্জাতিক প্রতিযোগীদের চাপে থাকা স্থানীয় কোম্পানিগুলোর জন্য ন্যায্য সুযোগ তৈরি করবে বলে আশা করা হয়।

দক্ষতা উন্নয়নে কমিটি প্রতিমাসে প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত নেয়। আগামী ছয় মাসে তিনটি প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যার প্রথমটি ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

আলোচনা থেকে কমিটি একটি কৌশলগত রোডম্যাপ তৈরির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা ‘নতুন বাংলাদেশ’ নির্মাণের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটাল মার্কেটিং খাতের উদ্ভাবন ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

বেসিস ডিজিটাল মার্কেটিং খাতের রূপান্তরমূলক উদ্যোগে নেতৃত্ব দিতে, গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১০

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১১

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১৪

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৫

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

১৬

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

১৭

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

১৮

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

১৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

২০
X