কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

জেনে নিন গুগল ফটোজ অ্যালবামে যৌথভাবে ছবি রাখার পদ্ধতি

গুগল ফটোজ এর লোগো। ছবি : সংগৃহীত
গুগল ফটোজ এর লোগো। ছবি : সংগৃহীত

বর্তমান সময় প্রযুক্তিনির্ভর। আর এই সময়ে অনেকেই গুগল ড্রাইভ, গুগল ফটোজ অ্যালবামে বিভিন্ন ছবি ও ভিডিও সংরক্ষণ করে থাকেন। আপনারা জেনে থাকবেন যে, গুগল ফটোজের নির্দিষ্ট অ্যালবাম বন্ধুবান্ধব ও পরিচিত ব্যক্তিদের সঙ্গে শেয়ার করার সুযোগ রয়েছে। একই সঙ্গে অ্যালবামে থাকা ছবি ও ভিডিও দেখার পাশাপাশি তা নামিয়ে ব্যবহার করা যায়। এখানেই শেষ নয়, যৌথভাবে গুগল ফটোজ অ্যালবামে ছবি ও ভিডিও রাখার সুযোগ রয়েছে। ফলে একাধিক ব্যক্তির কাছে নির্দিষ্ট কোনো আয়োজনের ছবি থাকলে সবাই তা গুগল ফটোজ অ্যালবামে জমা রাখতে পারেন এবং তা দেখতে ও নামিয়ে ব্যবহার করতে পারেন।

জেনে নেওয়া যাক গুগল ফটোজ অ্যালবামে যৌথভাবে ছবি রাখার পদ্ধতি :

গুগল ফটোজ অ্যালবামে যৌথভাবে ছবি রাখার জন্য প্রথমে স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যালবামে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা প্লাস আইকনে ট্যাপ করার পর প্রদর্শিত পপআপে অ্যালবামের নাম ও বর্ণনা লিখে সিলেক্ট ফটোজ বাটনে ট্যাপ করে অ্যালবাম তৈরি করতে হবে। এবার ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে অপশনস নির্বাচন করতে হবে। এরপর পরের পৃষ্ঠার নিচে থাকা ইনভাইট পিপল অপশনে ট্যাপ করে যে ব্যক্তির সঙ্গে অ্যালবাম শেয়ার করতে হবে, তার ইমেইল ঠিকানা যোগ করতে হবে। ইনভাইটে ক্লিক করার আগে কোলাবরেট অপশনের পাশে থাকা টগলটি চালু করলেই নির্দিষ্ট ব্যক্তি অ্যালবামে ছবি রাখতে পারবেন। এভাবে একাধিক ব্যক্তির সঙ্গে অ্যালবাম শেয়ার করে ছবি রাখার সুযোগ দেওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনে করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দাখিল পাসকৃত ব্যক্তি

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

১০

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১১

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

১২

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

১৩

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

১৪

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

১৫

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৬

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

১৭

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

১৮

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

১৯

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

২০
X