মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
প্রদীপ মোহন্ত, বগুড়া
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

বগুড়ার জিয়াবাড়ি। ছবি : কালবেলা
বগুড়ার জিয়াবাড়ি। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সামনাসামনি দেখা বা তার কথা শোনার দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটেছে বগুড়া শহরবাসীর। তবে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের ‘জিয়াবাড়ি’তে এবারে আর যাওয়া হয়নি বিএনপি চেয়ারম্যানের।

সফরসূচিতে বাগবাড়ীর নাম না থাকলেও তারেক রহমানকে বরণে জিয়াবাড়ি সেজেছিল নতুন রূপে। সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ চলে জিয়া পরিবারের এ আদি নিবাসে।

অনেকেই ধারণা করেছিলেন, গত শুক্র ও শনিবার দিনের কোনো এক ফাঁকে পৈতৃক ভিটা বাগবাড়ীর জিয়াবাড়িতে ক্ষণিকের জন্য হলেও যাবেন তারেক রহমান। তাকে বরণে প্রস্তুতও ছিল বাগবাড়ীবাসী। কিন্তু সময় স্বল্পতা এবং দিন-রাত টানা নির্বাচনী প্রচারের ধকল সামলে তিনি আর যেতে পারেননি।

এমন পরিস্থিতিতে বেশ মন ভার বাগবাড়ীবাসীর। যদিও ফেরার সময় তারেক রহমান বলে গেছেন, তিনি আবারও আসবেন। অবশ্য তা আগামী নির্বাচনের আগে আর হয়ে উঠবে না বলেই মনে করছেন বাগবাড়ীর মানুষ। তাই বাগবাড়ীবাসী তারেক রহমানকে কাছ থেকে দেখার অপেক্ষা খানিকটা দীর্ঘ হলো।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বগুড়া ছেড়ে ঢাকার পথে রওনা হন বিএনপি চেয়ারম্যান। এর আগে সকালে বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। দুপুর ১টায় শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে ও শেরপুরের ধুনট মোড় এলাকায় গাড়িবহর থামিয়ে পথসভায় বক্তব্য দেন।

নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন কালবেলাকে বলেন, আমাদের আশা তো অবশ্যই ছিল। যে কোনো এক ফাঁকে উনি (তারেক রহমান) বাগবাড়ীতে আসবেন। এ আশা তো থাকাটাই স্বাভাবিক, তাই না? আমাদের প্রস্তুতি ছিল যে, তিনি যদি কোনো ফাঁকে আসতে পারেন, তো আসবেন। কিন্তু আমরা এটাও জানি, তিনি আর আগের তারেক রহমান নেই। তিনি এখন একটা পার্টির মূল মানুষ, পার্টির চেয়ারম্যান। দায়িত্ব অনেক বেশি। আর এখন তো নির্বাচনের সময়। আমরা ইচ্ছে করে জোর করে উনাকে নিয়ে যেতে পারি না। তবে পুরো বাগবাড়ীই প্রস্তুত ছিল। প্রতিটা প্রতিষ্ঠানের প্রস্তুতি ছিল।

বিএনপি চেয়ারম্যানকে বরণের অপেক্ষায় থাকার কথা জানিয়ে রাজ্জাকুল আমিন রোকন বলেন, বাগবাড়ীর মানুষ তাকে ভালোবাসে। তারা অপেক্ষায় রয়েছে, কবে তারেক রহমান আসবেন।

বগুড়া ছাড়ার আগে শাজাহানপুরে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, আমি তো ঘরের সন্তান, আবার আসব। আপনারা দোয়া করবেন। এলাকার উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। আপনাদের সব ন্যায্যদাবি পূরণ করা হবে।

বিএনপি চেয়ারম্যান এ সময় আরও বলেন, এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ইনশাআল্লাহ প্রতিবারের মতো এবারও ধানের শীষ এবং ধানের শীষের প্রার্থী সিরাজ সাহেবকে বিজয়ী করবেন। নির্বাচনের পর ইনশাআল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবে।

তারেক রহমানকে দেখতে না পাওয়ায় আক্ষেপ বাগবাড়ীর বাসিন্দা আজাহার উদ্দিন বলেন, ‘ছোলকোনাক (ছেলেটাকে) দেখার ইচ্ছা ছিল। কিন্তু ভোটের কারণে আসবার পারল না। আর হামরা বয়সের ভারে শহরত যাবার পানুনা। তবে যাবার সময় বলা গেছে আবার আসবি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X