কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১২:৩৫ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

বেসিসের সহায়ক কমিটি গঠন

বেসিসের লোগো। ছবি : সংগৃহীত
বেসিসের লোগো। ছবি : সংগৃহীত

সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) চলমান অচলাবস্থা নিরসন এবং কার্যক্রমকে গতিশীল করতে ১০ সদস্যের সহায়ক কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৮ ধারার ২(ক) উপধারা অনুযায়ী গঠিত এই কমিটি বেসিসের কার্যক্রম পরিচালনায় প্রশাসককে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

সোমবার (২৭ অক্টোবর) বেসিসের প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, প্রশাসক যেরূপ সহায়তা প্রয়োজন মনে করবেন, ওই কমিটি কেবল সেরূপ সহায়তা প্রদান করবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নবগঠিত এই সহায়ক কমিটিতে বেসিসের ১০ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, মুশফিকুর রহমান (স্পেকট্রাম সফটওয়‍্যার অ্যান্ড কনসালটিং প্রা. লি.), মোস্তফা রফিকুল ইসলাম (ফ্লোরা টেলিকম লিমিটেড), মো. রওশান কামাল (টেকসল টেকনোলজিস বাংলাদেশ লি.), বেলাল আহমেদ (সিনার্জী ইন্টারফেস লি.), রাশেদ কামাল (দি ডাটাবিজ সফটওয়ার লি.), এ এইচ এম রোকমুনুর জামান রনি (এইচ আর সফট বিডি), মুহাম্মদ আব্দুল মজিদ (বাংলা পাজেল লিমিটেড), মো. জুয়েল (লেমিসে লিমিটেড), ফেরদৌস আলম (এটোভা টেকনোলজি) এবং সৈয়দ জাহিদ হোসেন (মিট এক্সপার্ট)।

নতুন কমিটি প্রসঙ্গে বেসিসের প্রতিষ্ঠাতা সদস্য ও ফ্লোরা টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘নতুন সহায়ক কমিটিটি অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, নতুন ও পুরাতন সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বেসিসকে আরও সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে। আমাদের লক্ষ্য, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রভাবশালী করা, যাতে দেশের আইসিটি খাতের উন্নয়নে বেসিসের অবদান আরও দৃশ্যমান হয়।’

কমিটির আরেক সদস্য ও লেমিসে লিমিটেডের স্বত্বাধিকারী ইঞ্জি. মো. জুয়েল বলেন, ‘মামলাসহ বিভিন্ন কারণে বেসিস দীর্ঘ দিন অচল ছিল। প্রশাসক মহোদয় একজন বিচক্ষণ ব্যক্তি, তিনি সুন্দর একটি সহায়ক কমিটি গঠন করেছেন। এখন আমাদের প্রধান কাজ হবে বেসিসকে পুনরায় সচল করে যত দ্রুত সম্ভব মেম্বার সার্ভিসগুলো সহজ করা। প্রয়োজনীয় সংস্কার ত্বরান্বিত করে দ্রুততার সঙ্গে একটা গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১০

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১১

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১২

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৩

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৪

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৫

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৬

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৮

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X